এক্সপ্লোর

Cattle Smuggling Case: 'কোন অধিকারে তদন্ত করছেন, কেন্দ্র কি ক্ষমতা দিয়েছে?' গরুপাচার মামলা সরিয়ে নিয়ে যেতে চেয়ে তিরস্কৃত ED

Anubrata Mondal: গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গ্রেফতার হয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডল।

আসানসোল: গরুপাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চেয়ে আবেদন। সেই নিয়ে আসানসোল আদালতে ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সরকার কি কোনও ক্ষমতা দিয়েছে তাঁদের, কেন্দ্রীয় তদন্তকারীদের প্রশ্ন বিচারকের। ইচ্ছা মতো যখন তখন যে কোনও আদালতে মামলা সরানো যায় কিনা, প্রশ্ন তুললেন বিচারক। তাতে কার্যতই আদালতে আত্মসমর্পণ করেন ইডি-র আইনজীবী। (Cattle Smuggling Case)

গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গ্রেফতার হয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডল। গোড়ায় আসানসোল জেলে রাখা হলেও, প্রভাবশালী তকমা দিয়ে দিল্লির তিহাড় জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দু'জনকেই। গত ২৮ জুলাই গরুপাচার মামলাটিকেও দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্টে সরিয়ে নিয়ে যেতে আদালতে আবেদন জানায় ইডি। 

সেই মামলার শুনানি ছিল শনিবার। এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক শুরুতেই CBI-এর তদন্তকারী অফিসারের কাছে জানতে চান, এখনও পর্যন্ত গরুপাচার মামলায় কতগুলি চার্জশিট জমা দেওয়া হয়েছে? উত্তরে CBI-এর তদন্তকারী অফিসার জানান, একটটি চার্জশিট এবং চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। বিচারক জানতে চান,
কতজন সাাক্ষী রয়েছেন? সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানান, প্রায় ৫০০ জন। 

আরও পড়ুন: Firhad Hakim: ‘ফিরহাদের লোক কারও পরিচয় হয় নাকি, পরজীবী হয়ে বাঁচা যায়’! দলবদলে জামাইকে কটাক্ষ ফিরহাদের

এরপরেই শুনানি চলাকালীন আদালতে তিরস্কৃত হয় ইডি। বিচারপতি রাজেশ চক্রবর্তী প্রশ্ন করেন, "কোন অধিকারে এই মামলার তদন্ত করছেন আপনারা? কেন্দ্রীয় সরকার কি আপনাদের কোনও ক্ষমতা দিয়েছে? তাহলে আপনারা কী ভাবে, ইচ্ছে মতো অন্য কোনও আদালতে মামলা সরিয়ে নিয়ে যেতে চাইছেন?" 

সেখানেই থামেননি বিচারক- রাজেশ চক্রবর্তী। মামলার অধিকাংশ অংশ যখন আসানসোল সিবিআই আদালতে, অন্যত্র মামলা নিয়ে যাওয়ার আবেদন কেন, প্রশ্ন তোলেন তিনি। ইডি-র আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, "অন্য এজেন্সির মামলা ইচ্ছে মতো অন্য কোনও আদালতে নিয়ে যেতে চাইছেন কী করে? ৫০০ জন সাক্ষীকে নিয়ে অন্য আদালতে মামলা স্থানান্তরিত করলে বিচারে দেরি হবে, দেরি হবে ট্রায়ালেও"

শনিবার আসানসোল সিবিআই আদালেত এভাবেই কড়া প্রশ্নের মুখে পড়তে হয় ইডি-কে। বিচারক রাজেশ চক্রবর্তীর প্রশ্নবাণে সেখানে কার্যত অসহায় হয়ে পড়েন ইডি-র আইনজীবী। অসহায় অবস্থায় বিচারকের সামনে কার্যত আত্মসমর্পণ করেন তিনি। এর পর আদালতের কাছ থেকে আরও সময় চান ইডি-র আইনজীবী। আগামী ২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget