এক্সপ্লোর

Cow Smuggling Case : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব, দেবেন হাজিরা ?

CBI summons Anubrata Mondal : সোমবার সকাল ১১: নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব

প্রকাশ সিনহা, কলকাতা : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব । সোমবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই । গরুপাচার মামলায় ৬ বার CBI’এর তলব পেয়েও হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। শেষে ১৯ মে প্রথমবার এই মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন তিনি।

কেন তলব
সোমবার সকাল ১১ টা. নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তলব, সিবিআই সূত্রে খবর । এবার তিনি হাজিরা দেবেন কি না, তা আইনজীবীদের সঙ্গে তাঁর আলোচনার পরই জানা যাবে। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমবার এখনও অনেক দেরি।

গত ১৯ মে , জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতকে। অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ তাঁকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। আরও হয়ত চলত জিজ্ঞাসাবাদ, কিন্তু তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাই সেখান থেকে সরাসরি চলে যান এসএসকেএম-এ । গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের আয়করের নথি, সম্পত্তির খতিয়ান ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়ে পাঠায় CBI । তা আইনজীবি মারফত জমাও দেন তিনি।  CBI সূত্রের খবর, অনুব্রত মণ্ডল যে নথি জমা দেন, তা খতিয়ে দেখা হয়। আয়কর দফতরের কাছেও নথি চেয়ে পাঠায় তারা। 

সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি
 গত ৩ অগাস্ট, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খানের বাড়ি, কেরিম খানের ছেলের ঘনিষ্ঠ ব্যবসায়ী জিয়াউল হক ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ৩টে বাড়ি এবং তাঁর অফিস ও পেট্রোল পাম্পে তল্লাশি চালায় CBI। সূত্রের খবর, উদ্ধার হয় প্রচুর টাকা। CBI সূত্রের দাবি, গরু পাচারকাণ্ডের তদন্তে এঁদের নাম উঠে এসেছে। ইলামবাজারের গরুর হাটের টাকা এঁদের হাত হয়েই বিভিন্ন প্রভাবশালীদের কাছে যেত বলে দাবি তদন্তকারীদের। এর উপর ভিত্তি করেই অনুব্রতকে ফের তলব করল সিবিআই, এমনটাই জানা যাচ্ছে । 

সায়গল হোসেনের জেল হেফাজত
অন্যদিকে, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল। সায়গলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ  দিয়েছে আসানসোলের সিবিআই আদালত। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গত ৯ জুন গ্রেফতার করে সিবিআই । ‘পাচারকারীদের সাহায্য করার পাশাপাশি, পাচারের টাকা থেকে সায়গল নিজেও লাভবান হয়েছেন’ অভিযোগ এমনটাই । গরু পাচারের টাকা লগ্নির ক্ষেত্রে সায়গল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। 

 

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget