এক্সপ্লোর

Tapan Kandu Murder: তপন কান্দু খুনে পাকড়াও ‘ভাড়াটে খুনি’, ঝাড়খণ্ডে আটক করল সিবিআই

Jhalda News: গত ১৩ মার্চ, পুরবোর্ড গঠনের আগে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে যান তিনি।

ঝালদা: ঝালদায় (Jhalda News) কংগ্রেস নেতা তপন কান্দু (Tapan Kandu Murder) হত্যাকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) জালে ‘ভাড়াটে খুনি’। ঝাড়খণ্ডের রামগড়ে থেকে ‘ভাড়াটে খুনি’কে পাকড়াও করল সিবিআই। ধৃত কলেবর সিংহের সঙ্গেই ছিল জাবির আনসারি, দাবি সিবিআই সূত্রের। 

ঝালদায় তপন কান্দু খুনে পাকড়াও ‘ভাড়াটে খুনি’

ঝালদায় (Purulia News) গত পৌরসভা নির্বাচনে (Municipal Election) তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী ছিলেন তাঁরই ভাইপো দীপক কান্দু। পৌর নির্বাচনে ভাইপোকে হারিয়ে জয়ী হন কাকা তপন। এরপর গত ১৩ মার্চ, বোর্ড গঠনের আগে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে যান তিনি।

তদন্ত শুরু হলে একে একে গ্রেফতার হন দীপক, তাঁর বাবা নরেন কান্দু, ঝালদার ধূপ ব্যবসায়ী আশিক খান, হোটেল মালিক সত্যবান প্রামাণিক এবং ভাড়াটে খুনি যোগসূত্রে অভিযুক্ত কলেবর সিংহ। এ  বার ‘ভাড়াটে খুনি’ জাবিরের নাগাল পেল সিবিআই। 

আরও পড়ুন: Kanthi : কাঁথিতে সমবায় সমিতির বোর্ড গঠন ঘিরে উত্তেজনা, অখিল গিরির বিরুদ্ধে সোচ্চার দলেরই একাধিক কাউন্সিলর

ঝালদায় পৌরবোর্ড দখল করতে, তপন কান্দুকে, তৃণমূল খুন করিয়েছে বলে শুরু থেকে অভিযোগ করে আসছে নিহতের পরিবার। তপনকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, এমন অভিযোগও ওঠে। তাতে নাম জড়ায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের। ভাইরাল হয় একাধিক অডিও ক্লিপও।

১৩ মার্চ দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে যান তপন

যদিও দীপক কাকাকে খুন করিয়েছেন, এই অভিযোগ মানতে নারাজ তাঁর মা। তাঁর দাবি, এর পিছনে নেপাল মাহাতো রয়েছেন বলে এবিপি আনন্দে দাবি করেন তিনি। তাঁর দাবি ছিল, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাই তাঁর উপর রাগ ছিল নেপালের। তবে নেপাল বলেছিলেন, "তপন কান্দুর স্ত্রী সিবিআই চেয়েছিলেন। কোর্টের নজরদারি তদন্ত চেয়েছিলেন। এর সঙ্গে আমার বা কংগ্রেসের কোনও যোগাযোগ নেই। বাবি কান্দু প্রথমেই তো বলেছিলেন সিবিআই তদন্ত হোক।"

উল্লেখ্য, তপন খুন হওয়ার পর, তাঁর ২ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেন তাঁর আর এক ভাইপো মিঠুন কান্দু। ব্যবধান ৬ গুণ বাড়িয়ে ৭৭৮ ভোটে জয়ী হন তিনি। তা নিয়ে তপনের স্ত্রী পূর্ণিমা বলেন, "এই জয় আমার স্বামীর রক্তের জয়, ঝালদার মানুষের জয়। ২ নম্বর ওয়ার্ডের মানুষ মিঠুনকে প্রার্থী করেছিলেন, আমিও চেয়েছিলাম পরিবার থেকেই প্রার্থী হোক। তৃণমূলের নেতারা চাননি যে, আমার স্বামী চেয়ারম্যানের আসনে বসুক। এই ওয়ার্ডের মানুষ তাদের ভালভাবে জবাব দিয়েছেন।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget