এক্সপ্লোর

RG Kar : হাসপাতালে, শ্মশানে কেন গিয়েছিলেন? কেন সাক্ষাৎ সন্দীপের সঙ্গে? CBI এর ডাক পানিহাটির বিধায়ক নির্মলকে

সোমবার সিবিআই দফতরে ডাকা হল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারে গিয়ছিলেন তিনি।

প্রকাশ সিনহা, কলকাতা : আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এবার সিবিআই স্ক্যানারে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাঁকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। রবিবারই এই কাণ্ডে তলব করা হয় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও জুনিয়র ডাক্তার সৌরভ পালকে।  কলেজে থ্রেট কালচার চালানো, আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেখানে উপস্থিতি, এমনই ভুরি ভুরি অভিযোগে নাম জড়িয়েছে তাদের। রবিবার ফের তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপরই সোমবার সিবিআই দফতরে ডাকা হল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। 

 নির্মলকে কেন তলব ?

সিবিআইয়ের দাবি, ভিডিও ফুটেজে জানা যায়, ৯ অগাস্ট চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালে যান পানিহাটির তৃণমূল বিধায়ক। ওই দিন তাঁকে হাসপাতালের মর্গের আশেপাশে ও শ্মশানে দেখা গিয়েছিল। চিকিৎসকের দেহ দ্রুত সৎকারে নির্মল ঘোষের সক্রিয় ভূমিকার কথাও জানতে পেরেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্তে জানা গেছে, দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারে গিয়ে তাঁর সঙ্গেও কথা বলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। কী কথা হয়েছিল, কারও নির্দেশে তিনি হাসপাতাল ও শ্মশানে গিয়েছিলেন কি না, জানতে চায় সিবিআই।   

নির্মল ঘোষের ঘনিষ্ঠর তরফে ময়নাতদন্ত তাড়াতাড়ি সারার হুমকি ?

তিন চিকিৎসককে তলবের পাশাপাশি রবিবার সিজিওতে ডেকে পাঠানো হয়েছিল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক এবং ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবং আরও ২ কর্মীকেও। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে সিবিআই দফতর থেকে বেরিয়ে ময়নাতদন্তে তাড়াহুড়ো প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। ময়নাতদন্তকারী চিকিৎসক দাবি করেন, ময়নাতদন্ত সেদিন না হলে রক্তগঙ্গা বয়ে যাবে বলে হুমকি দিয়েছিলেন মৃতার পরিবারের পরিচিত একজন। নিজেকে প্রাক্তন কাউন্সিলর এবং সম্পর্কে কাকা বলে পরিচয় দেন তিনি।

এই ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবিকে হাতিয়ার করে ফের তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় ময়নাতদন্তকারী চিকিৎসক বিস্ফোরক তথ্য সামনে এসেছেন। দাবি করেছেন, চিকিৎসকের কাকা পরিচয়ে এক ব্যক্তি হুমকি দেয়, ময়নাতদন্ত দ্রুত না করলে রক্তগঙ্গা বইবে। ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। 

আরও পড়ুন : RG কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি, কেন?

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget