এক্সপ্লোর

Coal Scam Case: CBI নজরে এবার মন্ত্রীর ৫ অ্যাকাউন্টে তথ্য! ব্যাঙ্ককেও চিঠি

Coal Smuggling Case:আইনমন্ত্রী মলয় ঘটক, তাঁর পরিবারের অন্য সদস্য ও তাঁর ঘনিষ্ঠ মিলিয়ে মোট ৫ টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সিবিআই।

প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam Case) এবার মন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্ক স্টেটমেন্টে নজর সিবিআইয়ের (CBI) গোয়েন্দাদের। কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্ককে চিঠি পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আইনমন্ত্রী মলয় ঘটক, তাঁর পরিবারের অন্য সদস্য ও তাঁর ঘনিষ্ঠ মিলিয়ে মোট ৫ টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সিবিআই (CBI Raid)। ১৩ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ককে নথি জমা দিতে বলেছে সিবিআই। অ্যাকাউন্টগুলি খোলার সময় কী কী নথি জমা দেওয়া হয়েছিল তাও জানতে চেয়েছে সিবিআই।

কয়লা পাচার (Coal Smuggling Case) মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে এর আগে দশ বারের বেশি তলব করেছে ইডি। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। এবার এই মামলায় তৎপরতা শুরু করে দিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে কয়লা পাচারের।

কয়লা পাচারকাণ্ডে একাধিকবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস পাঠিয়েছে ইডি। এবার সিবিআইও তেড়েফুঁড়ে উঠছে বলেই সূত্রের খবর। সে কারণেই নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সূত্রের খবর, যেদিন থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটি স্টেটমেন্ট সিবিআই চেয়েছে। একইসঙ্গে ঘটক পরিবারের পাঁচ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। একইসঙ্গে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কোন ঠিকানায় তাও জানতে চেয়েছে তদন্তকারী সংস্থা। যত তাড়াতাড়ি সম্ভব এই নথি পাঠাতে বলা হয়েছে।

কয়লা পাচার মামলায় এর আগে ১২বার মলয় ঘটককে তলব করেছে ইডি। দিল্লিতে ডেকে পাঠানো হয় মন্ত্রীকে। তবে ১২ বার ডাকা হলেও মাত্র ১ বার হাজিরা দিয়েছিলেন তিনি। এরপর মামলা মোকদ্দমাতেই কাটছে এই তলব-পর্ব। দিল্লি হাইকোর্টেও রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন মন্ত্রী। দায়ের হওয়া অভিযোগ বা ইসিআইআর খারিজ করার আবেদনের পাশাপাশি দিল্লিতে তলব না করে কলকাতায় তলবের জন্যও আবেদন জানিয়েছিলেন। ইসিআর খারিজে আদালত সম্মতি না দিলেও কলকাতায় তলবের আবেদনে সাড়া দেন।

কী কী দেখা হচ্ছে?
ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন দেখার চেষ্টা করছে। 
ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা হয়েছে কিনা
কয়লার কোনও টাকা ঢুকেছে কিনা, খোঁজ নেওয়া হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'শাসক দল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিশকে জানায়?' শুভেন্দুর সভার অনুমতি দিয়ে বললেন বিচারপতি

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget