এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের নোটিস, কাল সকালেই দিতে হবে হাজিরা

Abhishek Banerjee CBI: গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাকে যখন যে তদন্তকারী সংস্থা ডেকেছে আমি গেছি। এমনকি দিল্লিতেও গেছি।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের নোটিস। নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ঢুকছেন অভিষেক। কাল সকাল ১১ টায় সিবিআইয়ে হাজিরা। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক। 

কুন্তল ঘোষের চিঠি মামলায় অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত শুনানির আর্জি মানল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। মামলার এই গতিপ্রকৃতির মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে শনিবার নিজাম প্যালেসে তলব করল সিবিআই।

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিন্হা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে রায় দেন, কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ও ইডি। একই সঙ্গে অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ারও নির্দেশ দেন তিনি।

গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাকে যখন যে তদন্তকারী সংস্থা ডেকেছে আমি গেছি। এমনকি দিল্লিতেও গেছি। আগামীদিন যদি কোনও তদন্তকারী সংস্থা কোনও মামলা করে ডাকে, আমি দরকার হলে যাত্রা একদিন থামিয়ে যাব। সাধারণ নাগরিক হিসাবে আমার ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের পথ খোলা।'                                                                                                                                 

বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক। কিন্তু, শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ জানিয়ে দেয়, শুক্রবারই দ্রুত শুনানি করা সম্ভব নয়। 

ফলে মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। এখন নতুন বেঞ্চ ঠিক হলে, তারপরই হবে শুনানি।

নিয়োগ দুর্নীতির দাবার বোড়েদের অনেককেই গ্রেফতার করেছে সিবিআই-ইডি। কিন্তু, মাথার খোঁজ এখনও মেলেনি। ফলে প্রভাবশালী-যোগসূত্রের সন্ধানে এই মামলা আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই ব্যাখ্যা আইনজ্ঞ মহলের।

 

আরও পড়ুন, অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো

সেরা শিরোনাম

Kunal Ghosh On Chandrima:
"যখন ওঁর কাছে দফতরের সারি ছিল, সেদিন এই দুঃখের কথাটা বলেননি কেন?", চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণাল ঘোষের
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget