এক্সপ্লোর

Passport Fraud Case: ভুয়ো পাসপোর্ট-চক্রের হদিশ পেতে কলকাতা-সহ রাজ্যজুড়ে CBI হানা

CBI Passport Fraud Case: ভুয়ো পাসপোর্ট মামলায় রাজ্যজুড়ে সিবিআই হানা, ১৬ জন সরকারি আধিকারিক-সহ ২৪ জনের নামে এফআইআর করা হয়েছে।

কলকাতা: ভুয়ো পাসপোর্ট-চক্রের হদিশ পেতে এবার রাজ্যজুড়ে সিবিআই হানা (CBI Raid)। কলকাতা, উলুবেড়িয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সিকিম-সহ ৫০ জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভুয়ো পাসপোর্ট মামলায় ১৬ জন সরকারি আধিকারিক-সহ ২৪ জনের নামে এফআইআর করা হয়েছে। শিলিগুড়ির হোটেলে আটক পাসপোর্ট অফিসের এক সুপারিনটেন্ডেন্ট, উদ্ধার ১ লক্ষ ৯০ হাজার টাকা।

সালটা ২০২১। হরিদেবপুরে আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের হদিশ মিলেছিল সেবার। চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে মিলেছিল ৮৬টি পাসপোর্ট। ধৃতকে জেরা করে কলকাতা পুলিশের এসটিএফ। দিল্লিতে অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর দেড় হাজার কিলোমিটার দূরে কলকাতার হরিদেবপুরে গ্রেফতার হয় জাল পাসপোর্ট চক্রের মূল পাণ্ডা নন্দকিশোর প্রসাদ।

মূলত এই তদন্তের শুরু রাজধানীতে। বাড়িওয়ালা জানিয়েছিলেন, আমার কাছে দালালের মাধ্যমে ভাড়া নেয়।  এ বিষয়ে জানতাম না। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুরের মহাত্মা গান্ধী রোডে ধৃতের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৮৬টি পাসপোর্ট। মিলেছিল ল্যাপটপ, প্রিন্টার, স্ট্যাম্প, ভারত সরকারের হলোগ্রাম, রাশিয়ার ভুয়ো ভিসা, টাকা গোনার মেশিন।ও

সম্প্রতি পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা পেতে আগ্রহী ব্যক্তিদের জাল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সতর্ক হতে বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সতর্কবার্তায় বলা হয়েছে,অনেক ভুয়ো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আবেদনকারীদের কাছ থেকে ডেটা সংগ্রহ করছে। পাসপোর্টের নামে প্রচুর ফিও নিচ্ছে কোম্পানি।

ভারতে ডিজিটালাইজেশেন বৃদ্ধি পাওয়ার পরই বেড়ে গিয়েছে অনলাইন প্রতারণা। বিভিন্ন ক্ষেত্রে দেশবাসীর দুর্বলতার সুযোগ নিয়ে তথ্য় হাতাচ্ছে জালিয়াতরা। সেই ক্ষেত্রে অনলাইনে গড়ে তোলা হয়েছে জাল ওয়েবসাইটের কারবার। সম্প্রতি পাসপোর্ট পরিষেবা সংক্রান্ত এমনই কিছু ভুয়ো ওয়েবসাইটের নাম পায় কেন্দ্রীয় সরকার। এরপরই নাগরিকদের সচেতন করতে সতর্কবার্তা দেয় কেন্দ্র। 

আরও পড়ুন, রেশন বণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার ব্যবসায়ী বাকিবুর রহমান

যেখানে বলা হয়েছে, 'পাসপোর্ট পরিষেবা অফার করে এমন অ্যাপ দেখে প্রতারিত হবেন না। বেশ কয়েকটি জাল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন আবেদনকারীদের কাছ থেকে ডেটা সংগ্রহ করছে। এই প্রতারকরা অনলাইন আবেদনপত্র পূরণ করতে ও পাসপোর্ট সম্পর্কিত পরিষেবাগুলির জন্য অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণের জন্য অতিরিক্ত ফি চার্জ করছে।' এই জাল ওয়েবসাইটগুলির মধ্যে কিছু org ডোমেইন নামে রেজিস্টার রয়েছে। কিছু IN এক্সটেনশন দিয়ে নিবন্ধিত হয়েছে। বাকি কিছু ভুয়ো ওয়োবসাইট .com এক্সটেনশন দিয়ে বাজারে জালিয়াতি করছে। তাই আগে থাকতে সাবধান হোন। 

সেরা শিরোনাম

News Live: হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
Weather Alert: আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
Weather Alert: আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget