এক্সপ্লোর

Anis Khan Death: সিবিআই নাকি সিআইডির সিট? আনিস খানের মৃত্যু-মামলায় আজ রায় ঘোষণা

পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকায়, মানুষ বা মৃতের পরিবার তাদের তদন্তে ভরসা রাখবে কিনা, মামলার শুনানিতে সেই প্রশ্ন তোলেন বিচারপতি। এই পরিস্থিতিতে আনিস-মামলায় আজ হাইকোর্ট কী রায় দেয়, সেদিকেই সবার নজর। 

কলকাতা: হাওড়ায় (Howrah) ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) অস্বাভাবিক মৃত্যু-মামলায় আজ রায় ঘোষণা করবে হাইকোর্ট (Calcutta High Court)। সকাল সাড়ে ১০টায় রায়দান করবেন বিচারপতি রাজশেখর মান্থা। আনিস-মামলার (Anis Khan Death) তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে যাবে কিনা, জানা যাবে আজই। এ বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে আমতার বাড়িতে আনিস খানের মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। তদন্ত শুরু করে রাজ্য পুলিশের SIT।

পুলিশি তদন্তে অনাস্থা: কিন্তু পুলিশি তদন্তে আস্থা রাখতে না পেরে CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আনিসের পরিবার। ঘটনার দিন দুই পুলিশ কর্মীর আনিসের বাড়ির দোতলায় ওঠা ও পরে আনিসের মৃতদেহ উদ্ধার, মাঝের সময়টায় ঠিক কী ঘটেছিল, আদালতে তার সদুত্তর দিতে পারেনি রাজ্য পুলিশের SIT। মূলত এই বিষয়টি নিয়েই সংশয় রয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকায়, মানুষ বা মৃতের পরিবার তাদের তদন্তে ভরসা রাখবে কিনা, মামলার শুনানিতে সেই প্রশ্ন তোলেন বিচারপতি। এই পরিস্থিতিতে আনিস-মামলায় আজ হাইকোর্ট কী রায় দেয়, সেদিকেই সবার নজর।

রায়দানে স্থগিতাদেশ: ছাত্র নেতা আনিস খান খুনে সিবিআই তদন্ত চেয়ে মামলার শুনানি শেষ হয় গত ৭ জুন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকায়, মানুষ বা নিহতের পরিবার তাদের তদন্তে ভরসা রাখবে কিনা, সেই প্রশ্ন তোলেন বিচারপতি। তখন রায়দান স্থগিত রাখে আদালত। এ দিকে প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবিতেই অনড় নিহত ছাত্রনেতার বাবা। 

পুলিশের বিরুদ্ধে অভিযোগ: এখানে একমাত্র অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এর পরেও কি মনে হয় যে, পুলিশি তদন্তের ওপর মানুষ বা পরিবারের আস্থা থাকবে?  ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে দায়ের মামলায়, এই প্রশ্ন তোলেন খোদ বিচারপতিই। মামলার শুনানি শেষের পর রায়দান স্থগিত রাখে আদালত। 

CBI তদন্তই চাইছে আনিসের পরিবার। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে  হাওড়ার আমতায় আনিস খানের রহস্যমৃত্যু হয়! পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। তদন্ত শুরু করে রাজ্য পুলিশেরই SIT। কিন্তু CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতের পরিবার।

ছাত্রনেতা আনিস খানের বাড়িতে পুলিশি অভিযান যে নিয়ম মেনে হয়নি, তা আগেই আদালতে স্বীকার করে নিয়েছিল রাজ্য সরকার। তবে এদিন মামলার চুড়ান্ত শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন, আনিস খানের বাবা পুলিশের কাছে যে অভিযোগ জমা দিয়েছেন, সেটা তিনি লেখেননি। অন্য কেউ লিখে দিয়েছেন। তিনি সই করেছেন।
 
তাঁকে (আনিস খানের বাবা) যখন এই অভিযোগপত্র পড়ে শোনানো হয়, তখন তিনি বলেন, এই অভিযোগের অনেক অংশ তিনি বলেননি। সাক্ষ্য এবং গোপন জবানবন্দিতেও তিনি এই কথা বলেছেন। 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget