এক্সপ্লোর

Calcutta High Court:অপহরণের পর জোর করে ধর্মান্তরণের মামলায় ৬ জায়গায় তল্লাশি CBI-র

Forcible Conversion Case: কলকাতা হাইকোর্টের নির্দেশে মালদায় ৬ জায়গায় অভিযান চালান সিবিআই। অপহরণ করে জোর করে ধর্মান্তরণের অভিযোগে ২ বছর আগে যে মামলা দায়ের হয়েছিল, তাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কলকাতা হাইকোর্টের (High Court) নির্দেশে মালদায় ৬ জায়গায় অভিযান চালান সিবিআই (CBI Raid)। অপহরণ করে জোর করে ধর্মান্তরণের (Forcible Conversion) অভিযোগে ২ বছর আগে যে মামলা দায়ের হয়েছিল, তাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। চলতি বছরের জুনে লাগাতারভাবে তদন্ত চালাতে ফের সিবিআইকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মোতাবেক, মালদার মোথাবাড়ি ও কালিয়াচকের ৬ জায়গায় আজ অভিযান সিবিআইয়ের। ২০২১-এ কালিয়াচকে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতে বেরোন ২ জন। অভিযোগ, এই ২ জনকে অপহরণ করে জোর করে ধর্মান্তরণ করা হয়।

বিশদ যা উঠে এল..
দুই ব্যক্তি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করবেন বলে কালিয়াচকের বাড়ি থেকে বেরোন। সেটা ২০২১ সাল। তার পর থেকে তাঁদের খোঁজ ছিল না, দাবি পরিবারের। পরবর্তীকাে জানা যায়, ওই দু'জনকে অপহরণ করে বলপূর্বক অপহরণ করা হয়েছে। তাঁদের পরিবার প্রথমে এই নিয়ে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেন। পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। হাইকোর্টের তরফে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় যার রিপোর্ট জমা পড়ে এপ্রিল মাসে। এর পরের শুনানি ছিল জুনের ৬ তারিখে। সে দিন হাইকোর্ট জানিয়ে দেয়, শুধু রিপোর্ট জমা দিলে হবে না। লাগাতারভাবে তদন্ত করতে হবে। তার পরই একটি নতুন এফআইআর দায়ের হয় ৪ জুলাই। সিবিআই-র অ্যাডিশনাল এসপি-র তরফে দায়ের হয় ওই এফআইআরটি। তার পর থেকেই তদন্তে আরও গতি এসেছে। ইতিমধ্য়ে ৭ অভিযুক্তের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছু নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু কেন ওই দুজনকে জোর করে ধর্মান্তরণ করা হল? আপাতত তদন্তোর মাধ্যমে এই উত্তরই খুঁজতে চাইছেন সিবিআই আধিকারিকরা। এমন সময়ই ঘটনাটি ঘটেছে, যখন পঞ্চায়েত ভোটের মুখে নানা অশান্তির ঘটনায় তপ্ত রাজ্য। কোথাও হিংসা, কোথাও মালার মধ্যে বোমা রেখে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে তোলপাড় বিভিন্ন এলাকা।  

দেহ উদ্ধার...
এদিন নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু  ঘিরে চাঞ্চল্য দেখা দেয় বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে। প্রার্থী ছবি মাহারার স্বামী দিলীপ মাহারা বিজেপির বুথ সহ-সভাপতি। বাড়ির কাছে মাঠ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের দাবি, দেহের কাছেই পড়েছিল গুলির খোল। মৃতের নাম দিলীপ মাহারা।মৃতের স্ত্রী, বিক্ষুব্ধ তৃণমূল কর্মী ছবি মাহারা এবার টিকিট না পেয়ে হিংলো গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। হুমকিও দেওয়া হয়। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে দাবি পরিবারের। এর মধ্যেই গতকাল সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান নির্দল প্রার্থীর স্বামী। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, গত কালই দিলীপ নিখোঁজ হওয়ার পর পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু কোনও ব্য়বস্থা নেয়নি পুলিশ, অভিযোগ তাঁদের। এতেই শেষ নয়। পুলিশ যখন দেহের পাশ থেকে উদ্ধার হওয়া খোল তুলে নিয়ে চলে যাচ্ছিল, তখন বাধা দেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। 

আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget