এক্সপ্লোর

Cow Smuggling Case: খুব তাড়াতাড়ি ফাইনাল চার্জশিট পেশ! ফের খারিজ অনুব্রতর জামিনের আবেদন

Anubrata Mondal: প্রভাবশালী তত্ত্বে গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করলেন বিচারক।

কলকাতা: গরুপাচারকাণ্ডের (Cow Smuggling Case) তদন্ত চূড়ান্ত পর্যায়ে। খুব তাড়াতাড়ি ফাইনাল চার্জশিট দেওয়া হবে। আদালতে এমনটাই দাবি করল সিবিআই। এর মধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের প্রায় ১ কোটির সম্পত্তির হদিশ মিলেছে বলে আদালতে জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিনও প্রভাবশালী তত্ত্বে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আর্জি খারিজ করলেন বিচারক।

গরুপাচারকাণ্ডে ভার্চুয়াল শুনানি: পেট্রোল পাম্প, ইটভাটা, সাত সাতটি জমি। ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের আরও ১ কোটির সম্পত্তির হদিশ মিলেছে।আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। শুক্রবার গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের ভার্চুয়াল শুনানি ছিল। যদিও, নেটওয়ার্কের সমস্যার কারণে তিহাড় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এদিন, আসানসোল আদালতে সিজার লিস্ট পেশ করে সিবিআই দাবি করে, সায়গলের স্ত্রী ও মায়ের নামে ৭টি জমির হদিশ পাওয়া গেছে। যার দাম ৬০ লক্ষ দেখানো হলেও বাজারমূল্য আরও বেশি বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জমিগুলির মধ্যে একটি বীরভূমের সিউড়িতে ও বাকি৬টি রয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। এছাড়াও, ইলামবাজারে একটি পেট্রোল পাম্প, সিউড়িতে পাথর খাদানের জন্য জমি, ডোমকলে একটি ইটভাটার সন্ধান মিলেছে। সায়গলের স্ত্রীর নামে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৩৫ লক্ষ টাকা। পাশাপাশি, বীরভূমে SAIL নামে একটি সংস্থাও সিবিআইয়ের নজরে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, ওই সংস্থার মাধ্যমে সায়গলের প্রচুর কালো টাকা সাদা করা হয়েছে।

অন্যদিকে, এদিনও প্রভাবশালী তত্ত্বে খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন।তাঁর আইনজীবী আবেদন বলেন, ৬৪ বছর বয়স অনুব্রতর। একাধিক রোগে ভুগছেন। ৩২৩ দিন ধরে জেলবন্দি। যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। এর বিরোধিতা করে সিবিআই-এর আইনজীবী বলেন, অনুব্রত অত্যন্ত প্রভাবশালী। গরুপাচারকাণ্ডের তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে। এখন জামিন দেওয়া হলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, ইতিমধ্যে ২৮৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আর কত সাক্ষীর প্রয়োজন?সিবিআইয়ের তদন্তকারী অফিসারের থেকে তিনি জানতে চান- আর কতদিন তদন্ত চলবে? উত্তরে তদন্তকারী অফিসার জানান, খুব তাড়াতাড়ি ফাইনাল চার্জশিট দেওয়া হবে। এরপরই অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করেন বিচারক। ১৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget