এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: নামে-বেনামে অনুব্রতর ৪৫টি সম্পত্তি! দাবি সিবিআই সূত্রের, জিজ্ঞাসাবাদে নীরব কেষ্ট

Cattle Smuggling Case: গতকালই বোলপুর থেকে কিছুটা দূরে সিয়ানে ৫০ বিঘা জমির উপর অনুব্রতর খামারবাড়ি রয়েছে বলে দাবি করেছিলেন স্থানীয়রা।

সন্দীপ সরকার, আবির দত্ত ও আবির ইসলাম,বোলপুর: পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়ালেও, গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের পাশেই রয়েছে তৃণমূল। ইচ্ছা কের তাঁকে গ্রেফতার করে পুরে রাখা হয়েছে বলে রবিবারই মন্তব্য করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যদিও অনুব্রতর কোটি কোটি টাকা বলে দাবি করছেন। সেই আবহে এ বার অনুব্রতর একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বলে সিবিআই-এর একটি সূত্র দাবি করছে। সিবিআই-এর ওই সূত্রের দাবি, এখনও পর্যন্ত নামে-বেনামে অনুব্রতর ৪৫টি সম্পত্তির হদিশ মিলেছে। তার হদিশ পেতেই এই মুহূর্তে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

নামে-বেনামে সম্পত্তি অনুব্রতর!

এর আগে, গতকালই বোলপুর থেকে কিছুটা দূরে সিয়ানে ৫০ বিঘা জমির উপর অনুব্রতর খামারবাড়ি রয়েছে বলে দাবি করেছিলেন স্থানীয়রা। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতর সেখানে যাতায়াত রয়েছে, খামারবাড়িতে ধান, সবজি, জলাশয়ে মাছ চাষের পাশাপাশি, তার মধ্যে অবস্থিত শিবমন্দিরের প্রতিবছর শিবরাত্রির পুজোয় উপস্থিত থাকার খবর সামনে আসে। এই মুহূর্তে ওই খামারবাড়িতে এক কেয়ারটেকার রয়েছেন বলেও জানা যায়।  সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি বলেন, ‘‘এই খামারবাড়ি কেষ্টজেঠুর। মাঝে মাঝে আসেন। শিবরাত্রির দিন পুজো হয়। নিয়ম করে আসেন। এবারও এসেছিলেন কেষ্ট জেঠু।’’

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি বোকা লোক, আর তুমি হবে ভাল, বিএসএফ কার হাতে’! গরুপাচার নিয়ে মমতার নিশানায় শাহ

সেই নিয়ে শোরগোলের মধ্যেই এ বার সিবিআই সূত্রে জানা যাচ্ছে, একাধিক রাইসমিল রয়েছে অনুব্রতর। বোলপুরে তাঁর বাড়ির কাছেই ভোলে ব্যোম নামের রাইস মিলটি তাঁর। ওই রাইসমিলের মালিক অনুব্রতই, এমনটা দাবি করেছেন স্থানীয় বাসিন্দারাও।  জানা গিয়েছে, বছর পাঁচেক আগেই ওই রাইসমিলের মালিকানা অনুব্রতর হাতে ওঠে। তবে এই মুহূর্তে তার ফটকে তালা ঝুলছে। তাঁর ফাঁক দিয়ে ভিতরে একাধিক মোটরসাইকেল দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। এমনকি ভিতরে মানুষকে ঘোরাফেরাও করতে দেখা যায়। 

দলনেত্রীর স্নেহধন্য অনুব্রত রাজনীতিতে আসার আগে মুদির দোকানে কাজ করতেন বলে শোনা যায়। এমনকি মাছের ব্যবসা, গ্রিলের কারখানাও ছিল বলে শোনা যায়। কিন্তু বিগত ১৮ বছর ধরে বীরভূমে তৃণমূলের চোখ-কান-মাথা হিসেবেই তিনি পরিচিত।  কোনও দিন বিধায়ক বা সাংসদ হননি অনুব্রত। দলের অন্দরে গুরুত্বপূর্ণ পদেও ছিলেন না তিনি। তার পরেও তাঁর বিপুল সম্পত্তি এল কোথা থেকে,তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 

তদন্তে অসহযোগিতার অভিযোগ অনুব্রতর বিরুদ্ধে

তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সম্পত্তির আয়ের উত্‍স নিয়ে বারবার প্রশ্ন করা হলেও, বেশিরভাগ সময়ই অনুব্রত চুপ থাকছেন। না হলে, প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আর যে প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন, তা সন্তুষ্টিজনক নয়। ফলে অনুব্রতকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে চলেছেন গোয়েন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget