এক্সপ্লোর

Mamata Banerjee: ‘আমি বোকা লোক, আর তুমি হবে ভাল, বিএসএফ কার হাতে’! গরুপাচার নিয়ে মমতার নিশানায় শাহ

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় সম্প্রতি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

কলকাতা: শিক্ষক নিয়োগ মামলার পর গরুপাচার (Cattle Smuggling Case) নিয়েও রাজ্যে সক্রিয়তা বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে বিগত কয়েক দিন ধরেই। শাসকদলের নেতাদের প্রতিক্রিয়া নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সেই আবহে এ বার মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিন্ রাজ্য থেকে বাংলায় গরু পাঠানো অনেক আগেই বন্ধ করতে বলেছিলেন বলে জানিয়েছেন মমতা। একই সঙ্গে সীমান্ত দিয়ে গরুপাচারের জন্য সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) একহাত নেন তিনি।

গরুপাচার নিয়ে সরাসরি শাহকে নিশানা মমতার

রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে রাজ্যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কেন্দ্রের বিজেপি সরকার ব্যবহার করছে বলে আগে থেকেই অভিযোগ তুলে আসছে তৃণমূল। সেই নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করতেও দেখা গিয়েছে তাদের। সেই আবহে রবিবার মুখ খুললেন মমতাও। এ দিন প্রকাশ্য সভা থেকে তিনি বলেন, ‘‘কাল যদি আমার বাড়িতে যায় কী করবেন? রাস্তায় নামবেন তো? গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবেন তো? আমারটা আমি একাই লড়ব। কিন্তু আপনাদেরটা আপনাদেরকেই লড়ে নিতে হবে তো!’’

গরুপাচার মামলায় সম্প্রতি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সীমান্ত দিয়ে বাংলাদেশে গরুপাচার চক্রের সঙ্গে অনুব্রতর যোগসাজশ ছিল এবং তার বিনিময়ে তিনি টাকার ভাগ পেতেন বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। এ দিন তা নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, ‘‘আমার সহকর্মীকে যদি ইচ্ছে করে জেলে ধরে রেখে দেয়...কী বলছে না গরুরু টাকা নিয়েছে! গরুটা আসে কোথা থেকে? উত্তরপ্রদেশ, বিহার থেকে বাংলা দিয়ে কেন গরু পাঠাও? আমি অনেকবার বলেছিল, আমাদের বর্ডারে গরু ঢুকতে দেব না।’’

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি বোকা লোক, আর তুমি হবে ভাল, বিএসএফ কার হাতে’! গরুপাচার নিয়ে শামমতার নিশানায় শাহ

গরুপাচার মামলায় আগেই বিএসএফ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, পাচার কার গরুপিছু ২ হাজার টাকা নিতেন বিএসএফ অফিসাররা। কাস্টমসের কাছে যেত ৫০০ টাকা করে। এ দিন তাই বিএসএফ-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘‘গরু দেখার দায়িত্ব কার? বিএসএফ-এর মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কয়লা কার অধীনে? কোল ইন্ডিয়ার অধীনে। কোল ইন্ডিয়া কার সংস্থা, ভারত সরকারের সংস্থা। দেখে কে, সিআইএসএফ, সেটিও কেন্দ্রীয় সংস্থা। আমি বোকা লোক, আর তুমি হেব ভাল! নিজে দায়িত্ব পালন করতে পারোনি। আর বড় বড় কথা বলছ। লজ্জা করে না! তোমাদের তো প্রথম জেলে যাওয়া উচিত, যারা দায়িত্বে থেকেও পালন করতে পারোনি। আমাদের বড় বড় কথা শেখাতে আসবে না।’’

সিবিআই-এর হাতে ধৃত অনুব্রতর পাশে মমতা

কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তাঁদের ভয় দেখানো যাবে না বলে লাগাতার বলে আসছেন তৃণমূল নেতৃত্ব। এ দিন মমতার মুখেও সেই কথাই শোনা যায়। তিনি বলেন, ‘‘আমরা একবার জন্মাই, আর একবারই মরি। মনে রেখো, রোজ রোজ মৃত্যুর ভয় পাই না আমরা। আর রোজ রোজ তোমাদের মুখও দেখতে চাই না।’’ রাত পোহালেই স্বাধীনতা দিবস। তার উল্লেখ করে মমতা জানান, এই মুহূর্তে দেশ কয়েক জনের হাতে চলে গিয়েছে। তারা সব লুঠ করে নিতে চায়। কেড়ে নিতে চায় মানুষের সব অধিকার। মানুষকে বাঁচার মতো করে বাঁচতে দেওয়ার জন্য দেশমাতৃকার কাছে শক্তিপ্রার্থনাও করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget