এক্সপ্লোর

Municipality Scam Case : পুর নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিটে চাঞ্চল্যকর দাবি CBI-এর, 'ছাড় কেউ পাবেন না', হুঙ্কার শুভেন্দুর

CBI Investigation: সূত্রের আরও খবর, CBI-এর পেশ করা চার্জশিটে ৮টি পুরসভার নাম উল্লেখ করা হয়েছে।

প্রকাশ সিনহা, কলকাতা : 'সাদা খাতা জমা দিয়ে হয়েছিল চাকরি। একের জায়গায় অন্য পদে নিয়ম না মেনেও হয়েছিল চাকরি।' পুর নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে CBI। খবর সূত্রের। গত শুক্রবার চার্জশিট জমা পড়েছে।

সূত্রের আরও খবর, CBI-এর পেশ করা চার্জশিটে ৮টি পুরসভার নাম উল্লেখ করা হয়েছে। এই পুরসভাগুলির মধ্যে আছে উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর, টিটাগড়, রানাঘাট, হালিশহর, বনগাঁ পুরসভার নাম। এই পুরসভাগুলিতে কীভাবে বেনিয়ম হয়েছিল, কারা কারা জড়িত ছিল, সেই সমস্ত তথ্য পেশ করা হয়েছে। ৮টি পুরসভায় ৬০০-রও বেশি বেআইনিভাবে চাকরি হয়েছে বলে দাবি CBI-এর। 'অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডকে কাজে লাগানো হয়েছিল।' গড় আড়াই বছর ধরে তদন্ত করে এমনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় সংস্থা। এরপর আগামী ৭ তারিখে যখন এই মামলার শুনানি হবে তখন দেখার বিষয় হবে কোর্টের তরফে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সিবিআই সেদিন কী বলে।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "এই যে চার্জশিট। পুরসভা নিয়োগ দুর্নীতি। শুধু একটা কামারহাটি পুরসভাতে ২০০ জনকে ঢুকিয়েছে, এরমধ্যে রয়েছে সুজিত বসুর দুই শ্যালিকা। অনেকেই ভাবছেন যে, সিবিআইয়ের চূড়ান্ত চার্জশিট মানে রিলিভড ? না, বন্ধু। মানি ট্রেল হয়েছে তো ! ওয়েট অ্যান্ড সি। ফিরহাদ হাকিম থেকে, সুজিত বসু থেকে রথীন ঘোষ থেকে দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না। কামারহাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস। ১৭ জন চেয়ারম্যান। ছাড় পাওয়ার কোনও জায়গা নেই। বিজেপিকে আনুন, মে মাস থেকে চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেব।" 

২০২৩ সালের ২১ এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে FIR দায়ের করে তদন্ত করতে পারবে CBI। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে ওই মামলা হাইকোর্টে ফেরত পাঠায়। সর্বোচ্চ আদালতের নির্দেশে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে স্থানান্তর করা হয়। কিন্তু হাকিম বদলালেও হুকুম বদলায়নি। ১২ মে বিচারপতি অমৃতা সিন্হা জানিয়ে দেন, পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে করবে সিবিআই।  

 

 

 

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget