এক্সপ্লোর

Saigal Hossain: কত টাকার সম্পত্তি সায়গলের, অনুব্রতর সঙ্গেও কি লেনদেন ছিল! ইডি-র হাতে তথ্য তুলে দিল সিবিআই

Cattle Smuggling Case: ২৮ অক্টোবর পর্যন্ত সায়গলকে নিজেদের হেফাজতে রাখার অনুমতি পেয়েছে ইডি।  

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) এবার সায়গল হোসেন (Saigal Hossain) সংক্রান্ত যাবতীয় তথ্য ইডি-র (ED) হাতে তুলে দিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গত কয়েকমাসে তদন্তে যা তথ্য মিলেছে, সায়গলের সম্পত্তি ও টাকাপয়সা সংক্রান্ত যে সমস্ত তথ্যপ্রমাণ হাতে এসেছে, তা ছাড়াও চার্জশিট-সহ মোট ৫০০ পাতার নথি তুলে দেওয়া হয়েছে ইডি-র তদন্তকারীদের হাতে।

গরুপাচার মামলায় এ বার ইডি হেফাজতে সায়গল

সূত্রের খবর, এই সমস্ত তথ্য সামনে রেখেই এবার সায়গলকে জেরা করবে ইডি। খতিয়ে দেখা হবে আর্থিক লেনদেনের অভিযোগও। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের যোগসাজশ খুঁজে বের করাই মূলত ইডি-র লক্ষ্য। খবর সূত্রের। ২৮ অক্টোবর পর্যন্ত সায়গলকে নিজেদের হেফাজতে রাখার অনুমতি পেয়েছে ইডি।  

গরুপাচার মামলার তদন্তে নেমে কয়েক মাস আগে সিবিআই গ্রেফতার করা হয় সাগলকে। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর এবং পরিবারের সদস্যদের কোটি কোটি টাকা সম্পত্তির হিসেব মিলে বলে  তদন্তে উঠে আসে। এর পর শনিবার সায়গলের হেফাজতে নিয়েছে ইডি। তার পর সিবিআই-এর কাছ থেকে বিশদ রিপোর্ট চায় তারা। সেই অনুযায়ী ৫০০ পাতার একটি নথি ইডি-র হাতে তুলে দিয়েছে সিবিআই। তাতে সায়গলের যাবতীয় সম্পত্তি, তাঁর পরিবারের সম্পত্তির হিসেব রয়েছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে সায়গলের সংযোগ সংক্রান্ত তথ্য রয়েছে তাতে।  

আরও পড়ুন: North 24 Parganas: ৮ লক্ষ টাকা দিয়েও মেলেনি চাকরি, কাঠগড়ায় তৃণমূল নেতা

এর আগে, শনিবার সায়গলকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করে ইডি। গত ১৭ অক্টোবর সায়গলের বিরুদ্ধে পরোয়ানা জারি করে রাউস অ্যাভিনিউ কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও ধাক্কা খান সায়গল। প্রধান বিচারপতির বেঞ্চ সায়গলের আবেদন খারিজ করার পর, আসানসোল জেল থেকে অনুব্রতর দেহরক্ষীকে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে হেফাজতে পায় ইডি।

৫০০ পাতার রিপোর্ট ইডি-র হাতে তুলে দিল সিবিআই

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে আগেই আবেদন জানিয়েছিল ইডি। তাতে সায় দেয় দিল্লি হাইকোর্ট। কিন্তু দিল্লি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান সায়গল। যদিও সেখানেও ধাক্কা খেতে হয় তাঁকে।  ফলে সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইডি-র অসুবিধা হয়নি। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget