এক্সপ্লোর

Cow Smuggling Case: গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব

সিবিআই সূত্রে দাবি, তদন্তের স্বার্থে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আর তাই এই তলব। 

কলকাতা: দেবের পর এবার গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব। ১৪ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের। এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই। এবার গরুপাচারকাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে তলব। সিবিআই সূত্রে দাবি, তদন্তের স্বার্থে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আর তাই এই তলব। 

বিনা প্রতিন্দ্বন্দ্বিতাতেই সাঁইথিয়া পুরসভা (Sainthia Municipality) দখল করেছে তৃণমূল। ১৬ টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতেই প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। আর যার পরই বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) স্বকীয় মেজাজে বক্তব্য, 'বিরোধীরা প্রার্থী দিতে না পারলে আমি কী করব!' বেশ কিছু জায়গায় ভয়ে বিরোধীরা মনোনয়ন জমা দিতে কি পারেনি ? প্রশ্ন শুনেই অনুব্রত মণ্ডলের সংযোজন, 'একটা ছবি দেখান তো যেখানে সন্ত্রাস হয়েছে। কারোর পা ভেঙেছে, হাত ভেঙেছে। ঠিক কাকে সন্ত্রাস বলছে বুঝছি না। রাস্তা ঘুরে বেড়ালে সেটা সন্ত্রাস? নাকি কারোর সঙ্গে কথা বললে সেটা সন্ত্রাস?'

উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। ‘আদালতের অনুমতি ছাড়া অনুব্রতকে গ্রেফতার নয়। অনুমতি ছাড়া অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই। অনুব্রতর বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে সিবিআই। তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রতকে। তাঁকে নতুন করে নোটিস দিতে হবে সিবিআইকে। দুর্গাপুরে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে অনুব্রতকে,’ এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

‘অনুব্রতর শারীরিক সমস্যার কথা পুরোটা ঠিক নয়। অনুব্রত দু’রকম কথা বলে হাজিরা এড়াতে চাইছেন,’ দাবি সিবিআইয়ের। 

এর আগে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত। গতকাল অসুস্থতার জন্য এসএসকেএমে যান তিনি। তারপর গত রাতেই তারাপীঠে আসেন। সূত্রের খবর, মহাযজ্ঞে লাগছে ৩ কুইন্টাল ৩১ কেজি বেলকাঠ, এক হাজার বেলপাতা ও ৬-৭ কেজি ঘি। এছাড়া, দিনভর চণ্ডীপাঠ চলবে। হবে ব্রাহ্মণ ভোজন। এদিন তারাপীঠ মন্দির পরিক্রমা করে হরিনাম সংকীর্তনের ১৬টি দল। ছিল মহিলা ঢাকির দলও।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget