এক্সপ্লোর

Cow Smuggling Case: গরুপাচারকাণ্ডে এবার, মুর্শিদাবাদের গরু ব্য়বসায়ী জেনারুল শেখকে তলব করল সিবিআই

জেনারুলের খোঁয়ারে থাকা, ১৮০০টি গরুর মধ্যে, ১২০০টি গরুকে মৃত ও নিখোঁজ দেখিয়ে পাচার করা হয়েছিল বাংলাদেশে। গরুপাচার চক্রে তিনি ছিলেন সেফ করিডর।

মুর্শিদাবাদ: গরুপাচারকাণ্ডে (Cow Smuggling Case) এবার, মুর্শিদাবাদের (Murshidabad) গরু ব্য়বসায়ী জেনারুল শেখকে তলব করল সিবিআই। আজই নিজাম প্য়ালেসে হাজির হতে বলা হয়েছে তাঁকে। গত বছরের তেসরা সেপ্টেম্বর, গরুপাচারচক্রের কিংপিন এনামুল হকের ঘনিষ্ঠ জেনারুলকে গ্রেফতার করে সিআইডি। সেই সময় রাজ্য়ের তদন্তকারী সংস্থা দাবি করেছিল, এনামুলের ধাঁচেই নিজের কারবার ফেঁদেছিলেন জঙ্গিপুরের বাসিন্দা, জেনারুল। জেনারুলের খোঁয়ারে থাকা, ১৮০০টি গরুর মধ্যে, ১২০০টি গরুকে মৃত ও নিখোঁজ দেখিয়ে পাচার করা হয়েছিল বাংলাদেশে। গরুপাচার চক্রে তিনি ছিলেন সেফ করিডর। বিভিন্ন এজেন্সির সঙ্গে জেনারুলের যোগ ছিল বলে সূত্রের খবর। পরবর্তীকালে অবশ্য় জামিনে ছাড়া পান জেনারুল। সেই গরু ব্য়বসায়ীকেই আজ নিজাম প্য়ালেসে তলব করেছে সিবিআই। 

গরুপাচার কাণ্ডে যেদিন তিহাড়ে থাকার মেয়াদ বাড়ল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের, সেদিনই, সিবিআই তলবে নিজাম প্য়ালেসে হাজিরা দিলেন মুর্শিদাবাদের গরু ব্য়বসায়ী জেনারুল শেখ। গত বছরের তেসরা সেপ্টেম্বর

গরুপাচারচক্রের কিংপিন এনামুল হকের ঘনিষ্ঠ এই জেনারুল শেখকে গ্রেফতার করে সিআইডি। মুর্শিদাবাদের সুতি ও উত্তর ২৪ পরগনার মাটিয়ার দুটি গরু পাচারকাণ্ডের তদন্তে গ্রেফতারের পর, CID-র তরফে দাবি করা হয়, এনামুলের ধাঁচেই নিজের কারবার গুছিয়েছিলেন জঙ্গিপুরের বাসিন্দা, জেনারুল। 

CID সূত্রে দাবি করা হয়, এনামুলের সঙ্গে হাত মিলিয়েই এই গরু পাচার কারবার চালাত জেনারুল। জেনারুলের খোঁয়ারে থাকা, ১৮০০টি গরুর মধ্যে, ১২০০টি গরুকে মৃত ও নিখোঁজ দেখিয়ে পাচার করা হয়েছিল বাংলাদেশে। গরুপাচার চক্রে জেনারুল ছিলেন সেফ করিডর। 

বিভিন্ন এজেন্সির সঙ্গে জেনারুলের যোগ ছিল বলে সূত্রের খবর। 
গ্রেফতারির পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে শর্তসাপেক্ষে জামিন পান জেনারুল। শুক্রবার সিবিআই তলবে বেলা সাড়ে ১২টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে নিজাম প্য়ালেসে পৌঁছন জেনারুল। CBI সূত্রে খবর, গরুপাচারের কালো টাকাকে সাদা টাকা করার ক্ষেত্রে ভূমিকা ছিল জেনারুলের। শুধু এনামুল হকই নন, চার্জশিটে থাকা তাঁর তিন ভাগ্নেরও ঘনিষ্ঠ ছিলেন জেনারুল। 

এদিকে অন্যের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে নগদ জমা এবং পরে তা ধাপে ধাপে নিজেদের বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া। গরুপাচারের কালো টাকা এভাবেই সাদা করা হয়েছে বলে চার্জশিটে দাবি করেছিল ইডি। ধোপা থেকে সব্জি বিক্রেতা, এমনকি ঠিকাদারের অ্যাকাউন্টও ব্যবহার করেছিলেন অনুব্রত-সায়গলরা। একাধিক তৃণমূল কাউন্সিলরও বীরভূমের তৃণমূল সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছেন বলে চার্জশিটে দাবি ইডির। 

পাশাপাশি এও জানা গিয়েছে সায়গলের ফোন দিয়েই গবাদি পশুর ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলতেন অনুব্রত মণ্ডল। ED-র জেরায় এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন তৃণমূল নেতার প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। এমনকী তাঁকে ফোন করে অনুব্রতর সঙ্গে তৃণমূলের নেতা-বিধায়করা কথা বলতেন বলে জানিয়েছেন সায়গল। চার্জশিটে জানায় ED. 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget