এক্সপ্লোর

Recruitment Scam: প্রাথমিকে পোস্টিং-দুর্নীতির মামলায় আজ ফের মানিক ভট্টাচার্যকে সিবিআই জেরা

ঠিক ২৩ দিন পরে ফের শূন্যপদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় দেখা যায় তাঁদের জেলায় শূন্যপদ আছে। মাত্র ২৩ দিনে কী করে তৈরি হল এই শূন্যপদ? প্রশ্ন তোলেন বিচারপতি। 

কলকাতা: প্রাথমিকে পোস্টিং-দুর্নীতির মামলায় আজ ফের মানিক ভট্টাচার্যকে জেরা করবে সিবিআই। হাইকোর্টের নির্দেশে গতকালও রাত ১২টা পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতিকে জেরা করে CBI। প্রাথমিকে পোস্টিং দুর্নীতির অভিযোগ করে হাইকোর্টে মামলা করেন মুর্শিদাবাদ-বাঁকুড়া-বীরভূম-হুগলি, এই চার জেলার শতাধিক প্রার্থী।

ডিজাইনড কোরাপশন, নিয়োগ দুর্নীতির থেকে এই দুর্নীতির চরিত্র আলাদা, উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে FIR করে মানিককে হেফাজতে নিতে পারে সিবিআই, নির্দেশ বিচারপতির। গতকাল মামলার শুনানিতে তিনি বলেন, বলা হয়েছিল হোম ডিস্ট্রিক্টে শূন্যপদ নেই, ফলে বাধ্য হয়ে দূরের জেলায় চাকরি গ্রহণ করেন বহু শিক্ষক। ঠিক ২৩ দিন পরে ফের শূন্যপদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় দেখা যায় তাঁদের জেলায় শূন্যপদ আছে। মাত্র ২৩ দিনে কী করে তৈরি হল এই শূন্যপদ? প্রশ্ন তোলেন বিচারপতি। 

হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিকে বদলি দুর্নীতি মামলায় গতকালও  প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে প্রায় আড়াইঘণ্টা মানিক ভট্টাচার্যকে জেরা করে CBI, করা হয় প্রাক্তন পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি। ডিজাইনড কোরাপশন, উদ্বেগ প্রকাশ করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

প্রাথমিকে বদলি-দুর্নীতি মামলায় নজিরবিহীন পদক্ষেপ। হাইকোর্টের নির্দেশে রাতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করে CBI। প্রায় আড়াইঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক পর্ষদ সভাপতির তৎকালীন সভাপতিকে। প্রাথমিকে বদলি দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে উঠে আসে নতুন শব্দবন্ধ। 

এ বার, ডিজাইনড কোরাপশন অর্থাৎ পরিকল্পিত দুর্নীতি নিয়ে বিষ্ময় প্রকাশ করলেন বিচারপতি টাইমলাইন বেঁধে দিয়ে ED, CBI-কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি বলেন, ডঃ মানিক ভট্টাচার্যের নেতৃত্বে এমন অভিনব দুর্নীতি। এমন ডিজাইনড কোরাপশনে আদালতের কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। প্রাথমিকে বদলি দুর্নীতির অভিযোগ করে হাইকোর্টে মামলা করেন মুর্শিদাবাদ-বাঁকুড়া-বীরভূম-হুগলি, এই চার জেলার শতাধিক প্রার্থী।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বলা হয়েছিল হোম ডিস্ট্রিক্টে শূন্যপদ নেই, ফলে বাধ্য হয়ে দূরের জেলায় চাকরি গ্রহণ করেন বহু শিক্ষক। ঠিক ১৭ দিন পরে ফের শূন্যপদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় দেখা যায় তাঁদের জেলায় শূন্যপদ আছে। মাত্র ১৭ দিনে কী করে তৈরি হল এই শূন্যপদ? প্রশ্ন বিচারপতির। এভাবে যদি ৪০০ জনের থেকে ১ লক্ষ টাকা করেও নেওয়া হয়, তাহলেও চার কোটি টাকার দুর্নীতি হয়েছে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

প্রাথমিকে নতুন মামলায় অবিলম্বে সিবিআই ও ইডিকে যুক্ত করার নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতে সিবিআই জানায়, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন না মানিক ভট্টাচার্য। আদালতের বক্তব্য, যেহেতু এই মামলায় মানিক ভট্টাচার্যের কোনও রক্ষাকবচ নেই তাই সিবিআই প্রয়োজন মনে করলে এই মামলায় তাঁকে হেফাজতে নিতে পারবে। আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি। প্রয়োজনে তাঁকে হেফাজতে নিতে পারবে ইডিও। 

এই আদালত বিশ্বাস করে মানিক ভট্টাচার্য বা পর্ষদের ঘনিষ্ঠ কিছু প্রার্থীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকার লেনদেন হয়েছে। মানিক ভট্টাচার্যকে মঙ্গলবারই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি। সিবিআইকে আদালত নির্দেশ দেয়,জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করতে হবে।  ক্যামেরায় না হলে ফোনে রেকর্ড করতে হবে।

আদালতের নির্দেশ পাওয়ার পর, রাত ৯.২০ নাগাদ মানিক ভট্টাচার্যকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যান ১ সাইবার বিশেষজ্ঞ-সহ ৪ সিবিআই আধিকারিক। সংশোধনাগারের ইন্টারোগেশন রুমেই প্রায় আড়াই ঘণ্টা জেরা করা হয় প্রাথমিক পর্ষদ সভাপতির তৎকালীন সভাপতিকে। প্রাথমিকে বদলি-দুর্নীতি মামলায় উষ্মা প্রকাশ করে এদিন সিবিআইকে বিচারপতি বলেন, যদি আপনারা ঠিক করে তদন্ত করেন, তাহলে খুব ভাল। গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব। 

এর আগে একাধিকবার প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের ভূমিকা এসেছে আতসকাচের তলায়। এদিন বিচারপতি বলেন, জেল সুপার যদি সহযোগিতা না করেন তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যকে সিবিআই জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। প্রাক্তন পর্ষদ সভাপতির বয়ান খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget