এক্সপ্লোর

Jadavpur University : অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসছে CCTV, কী জানালেন অন্তর্বর্তী উপাচার্য ?

JU Student Death : যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার পর প্রশ্ন উঠেছে, যে বিশ্ববিদ্য়ালয়ে এত বড় ক্য়াম্পাস, যেখানে এত পড়ুয়া পড়াশোনা করে সেখানে সিসিটিভি ক্য়ামেরা থাকবে না কেন?

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University ) ক্যাম্পাসে কার্যত সিংহভাগ জায়গাতেই নেই সিসিটিভি। UGC-র কঠোর নির্দেশিকার এক দশক পরও কেন এই অবস্থা? এই নিয়ে তুঙ্গে তরজা। এরই মধ্যে অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসছে সিসিটিভি। 

জানা গিয়েছে, বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করা হচ্ছে বলে জানালেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। সেখানে পরীক্ষামূলকভাবে বসানো হবে সিসিটিভি। আপাতত সিসি ক্যামেরা বসতে চলেছে হস্টেলের সামনে। তারপর ধাপে ধাপে অন্যান্য জায়গায় সিসি ক্যামেরা বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জন্য WEBEL-কে টেন্ডার জমা দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।   

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার পর প্রশ্ন উঠেছে, যে বিশ্ববিদ্য়ালয়ে এত বড় ক্য়াম্পাস, যেখানে এত পড়ুয়া পড়াশোনা করে সেখানে সিসিটিভি ক্য়ামেরা থাকবে না কেন?  তাহলে ক্য়াম্পাসে কোনও অপরাধ ঘটলে, তার দায় কার? এই ইস্যুতে কার্যত বিভক্ত পড়ুয়ারা। এক ছাত্রের মৃত্যুর পরও, যাদবপুরের পড়ুয়াদের একাংশ স্বাধীনতার দোহাই দিয়ে ক্যাম্পাসে CC ক্যামেরা বসানোর বিপক্ষে সরব হয়েছেন। যা কোনওভাবেই সমর্থন করছে না মৃতের পরিবার। ঘটনার ৯ দিন পরে মৃত ছাত্রের মামা বলেন, '৯ দিন হয়ে গেল, এখনও পর্যন্ত ক্যাম্পাসে সিসিটিভি লাগাতে পারল না, কেন পারছে না। আজ যদি সিসিটিভি থাকত, তাহলে আমার ভাগ্নেকে যারা খুন করেছে, তা জানা যেত, কেনই বা এর বিরোধিতা করা হচ্ছে?' এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর সমাজের বিভিন্ন স্তর থেকেও লাগাতার উঠেছে সিসিটিভি বসানোর দাবি।           

১৪ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকেও বলা হয়, ক্যাম্পাস ও হস্টেলে সিসি ক্যামেরা বসানোর প্রয়োজনীয়তা রয়েছে। শনিবার, যাদবপুরের ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর দাবিতে রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা। প্রতীকী সিসি ক্যামেরা নিয়ে মিছিলও করে শাসকদলের ছাত্র সংগঠন। 

আরও পড়ুন :

'অপরাধী সাজানো হয়েছে', দাবি সৌরভের, 'কাউন্সেলিং হোক' দাবি মনোতোষ, দীপশেখরের আইনজীবীর


মৃত পড়ুয়ার বাবাও আফশোস করে বলেছেন, সিসিটিভি থাকলে বোধ হয় এভাবে ছেলেটার প্রাণ যেত না ! ২০১৪ সালে ব়্যাগিং বন্ধ করতে, কঠোর নির্দেশিকা জারি করে UGC, যেখানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, হস্টেলের মতো জায়গায় সিসিটিভি নজরদারি চালানোর কথা বলা হয়।  এর প্রায় এক দশক পরও যাদবপুর ক্য়াম্পাসে সিসিটিভি ক্য়ামেরা নেই । অবশেষে পরীক্ষামূলকভাবে সিসিটিভি বসাচ্ছে বিশ্ববিদ্যালয়।  

 

 

 

সেরা শিরোনাম

Trinamool: কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
Trinamool: কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
Kunal Ghosh: তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ
তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ
Trinamool: মেট্রোপলিটনে তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা
তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget