এক্সপ্লোর

North Dinajpur: সাইবেরিয়া থেকে কজন 'বিদেশি অতিথি'? গণনা শুরু রায়গঞ্জের কুলিক বনবিতানে

Census Of Migratory Birds: শুরু হয়ে গেল পরিযায়ী পাখিদের গণনার কাজ। প্রতি বছরের মতো এবারও সাইবেরিয়া থেকে আসা পরিযায়ী পাখিদের গণনা চালু হল রায়গঞ্জের কুলিক বনবিতানে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: শুরু হয়ে গেল পরিযায়ী পাখিদের (Migratory birds) গণনার (census) কাজ। প্রতি বছরের মতো এবারও সাইবেরিয়া (Siberia) থেকে আসা পরিযায়ী পাখিদের গণনা চালু হল রায়গঞ্জের (raiganj) কুলিক বনবিতানে (kulik bird sanctuary)। কত পাখি সেখানে থাকতে পারে, তা নিয়ে গণনার কাজ শুরু হয়েছে। রায়গঞ্জ বন দফতরের পাশাপাশি  উত্তর দিনাজপুর 'পিপল ফর অ্যানিমলস', 'রায়গঞ্জ পিপল ফর অ্যানিমলস', 'হিমতা, নর্থ বেঙ্গল  ফটোগ্রাফি ক্লাব'-সহ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা মিলে এই গণনার কাজ করছে।

যা জানা গেল...
এই সবুজ বনবিতানে মূলত চারটি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। এগুলি হল - 'ওপেন বিল স্টর্ক', ইগ্রেট', 'কর্মোরেন্ট' এবং 'নাইট হেরন'। পক্ষী বিশারদদের মতে, রায়গঞ্জের কুলিক পাখিরালয়টি এশিয়ার বৃহত্তম 'ওপেন বিল স্টর্ক' বা শামুকখোল পাখির প্রজনন কেন্দ্র। ২০২১ সালে এই বনবিতানে ৭১ হাজার ৩০২টি 'ওপেন বিল স্টর্ক' দেখা যায়। তা ছাড়া, ১১ হাজার ৮৯৭ টি' ইগ্রেট' , ৭ হাজার ৬৩১টি ' কর্মোরেন্ট' এবং ৭ হাজার ৯০৯টি 'নাইট হেরন' নিজ নিজ এলাকায় ফিরে গিয়েছিল। উত্তর দিনাজপুরের মানুষ এই পাখিরালয়টি নিয়ে নানা স্বপ্ন দেখেন। কিন্তু স্থানের সমস্যা সেই স্বপ্নপূরণে বড় বাধা। ফলে রায়গঞ্জ শহরের পুর এলাকার বিভিন্ন বসতবাড়ির আম, কাঁঠাল গাছগুলিতে আশ্রয় নেয় বহু পাখি। তাদের প্রজনন ও সন্তান প্রতিপালনে এগিয়ে আসেন সাধারণ মানুষ। তবে কুলিক পক্ষী নিবাস একটি আবেগের নাম। তাই পাখির সংখ্যা জানতে উদগ্রীব পুরো রায়গঞ্জই।

আশার আলো গত বছরে...
গত বছর জুনের গোড়া থেকেই রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে আসতে শুরু করেছিল পরিযায়ী পাখির দল। কার্যত লকডাউনের জেরে সেবার দূষণ অনেকটাই কমে গিয়েছিল।  ফলে বন দফতরের আশা ছিল, ওই বছর রেকর্ড পরিমাণ পরিযায়ী পাখি আসবে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতেই তাতে খানিকটা সিলমোহর পড়ে, আসতে শুরু করে পরিযায়ী পাখিরা। তার আগের বছর অর্থাৎ ২০২০ সালে ওই পাখিরালয়ে ৯৮ হাজার ৬৩১টি পরিযায়ী পাখি এসেছিল যা কিনা তত দিন পর্যন্ত সর্বকালীন রেকর্ড ছিল। ২০২১-এও কার্যত লকডাউনের জন্য দূষণ সেভাবে বাড়েনি। ফলে আরও বেশি পরিযায়ী পাখি আসবে বলে আশা করেছিলেন বন দফতরের আধিকারিকরা। বাস্তবে হয়েছিলও তাই। মোট ৯৮ হাজার ৭৩৯ টি পাখি নিজ নিজ এলাকায় ফিরে গিয়েছিল। কিন্তু এবার? বৃষ্টি হলেও লকডাউনের জেরে দূষণে নিয়ন্ত্রণের প্রভাব এ বছর কতটা ধরা পড়বে তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে পাখির সংখ্যা নিয়েও কিছুটা দোলাচলে বিশেষজ্ঞরা। স্থানীয়রাও জানতে চান, শেষ পর্যন্ত বিদেশি অতিথিদের কজন এসে পৌঁছল এখানে। সেই গণনার কাজই শুরু হল এবার।

আরও পড়ুন:এসএসসি নিয়োগকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget