এক্সপ্লোর

West Bengal: বাংলাকে ৪৭৫ কোটি টাকা আর্থিক সাহায্য, সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

Center Approves Calamity-Aid: গতবছর বন্যা, ধস, তুষার ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বাংলা-সহ মোট ৫টি রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র।

নয়া দিল্লি: বাংলার (West Bengal) বিপর্যয় মোকাবিলা তহবিলের জন্য ৪৭৫ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

গতবছর বন্যা, ধস, তুষার ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বাংলা-সহ মোট ৫টি রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। মোট বরাদ্দ ১ হাজার ৮৮৭ কোটি টাকা। তার মধ্যে  বিহার সরকারের জন্য ১ হাজার ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও রাজস্থানের জন্য ২৯২ কোটি, সিকিমের জন্য প্রায় ৬০ কোটি এবং হিমাচল প্রদেশের জন্য প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ করা করেছে কেন্দ্র। 

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ)-এর অধীনে প্রভাবিত এই পাঁচ রাজ্যের সহযোগিতায় অর্থ বরাদ্দের অনুমোদন দিল উচ্চ-পর্যায়ের ওই কমিটি। 

তৃণমূলকে কটাক্ষ

এদিকে, লোকসভায় আলোচনার সময় তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ। তিনি বলেন, বিরোধীদের খুন-ধর্ষণ করে ক্ষমতায় আসতে চাই না। এটা আমাদের সংস্কৃতি নয়। অমিত শাহকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বুধবার The Delhi Municipal Corporation (Amendment) Bill, 2022 নিয়ে লোকসভায় আলোচনার সময় তৃণমূলকে আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, "কে চায় না সব জায়গায় নিজেদের সরকার গড়তে? আপনারাও তো গোয়া, ত্রিপুরায় গিয়েছেন। আপনারা যান, এতে আপত্তির কী রয়েছে? আপত্তি তাঁদের হতে পারে, যাঁদের মনে ক্ষমতা হারানোর ভয় রয়েছে। আমরা নির্বাচন, মতাদর্শে মাধ্যমে ক্ষমতা দখল করতে চাই। কিন্তু বিরোধীদের কর্মীদের খুন করে, মা-বোনদের ধর্ষণ করে ক্ষমতায় আসতে চাই না।" 

অন্যদিকে, লাগাতার মূল্যবৃদ্ধির মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘভাতার  ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩১ থেকে বেড়ে  হচ্ছে ৩৪ শতাংশ। রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে ফারাক বেড়ে হল ৩১ শতাংশ। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলনে নামছে একাধিক কর্মী সংগঠন।                                                                                            

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget