এক্সপ্লোর

WB Corona Situation: বাংলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, কাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির

West Bengal Covid Situation: কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছিলেন ৬৫৬৫, ৬জনের মৃত্যু। চিকিৎসকদের মত, কলকাতাকে ভরকেন্দ্র করে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস।

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে ক্রমশই চিন্তা বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গ (West Bengal)।  বাংলার করোনা পরিস্থিতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry Of Health) আজ জানিয়েছে, ‘পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা’। গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২১ হাজারের বেশি, ১৯জনের মৃত্যু। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছিলেন ৬৫৬৫, ৬জনের মৃত্যু। চিকিৎসকদের মত, কলকাতাকে ভরকেন্দ্র করে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে এখন শীর্ষে বাংলা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমনটাই চলতে থাকলে সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে।  

এই প্রেক্ষাপটে করোনা পরিস্থিতি নিয়ে কাল বিকেল সাড়ে ৪টেয় প্রধানমন্ত্রীর বৈঠক। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই জানান হয়েছে। এদিকে, কেন্দ্রের তরফে এদিন বলা হয়েছে, ‘৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। বাংলায় এখনও পর্যন্ত ১ লক্ষ পার করোনা আক্রান্ত। জেলাভিত্তিক পজিটিভিটি রেটে ২ নম্বরে কলকাতা। কলকাতায় সপ্তাহে ৬০ শতাংশের বেশি পজিটিভিটি। কলকাতায় এক সপ্তাহেই ৬৩ হাজারের বেশি করোনা আক্রান্ত’। 

দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের দোরগোড়ায়।  গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ল ২৬ হাজারের বেশি। গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ হল মৃত্যুর সংখ্যা। দৈনিক পজিটিভিটি রেট ১১ দশমিক ৫ শতাংশ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। যা গত সাত মাসে সর্বাধিক।   গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৬৩। 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭৭।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৫১০ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৪ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে।  বুধবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা  ৪ হাজার ৮৬৮।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget