এক্সপ্লোর

CESC responds to Mamata Banerjee: জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে দায় এড়াল CESC

Mamata Banerjee: রাজ্যজুড়ে মৃতদের মৃত্যুর দায় CESC কর্তৃপক্ষকে নিয়ে ক্ষতিপূরণের দাবি জানিয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

কলকাতা: পাঁচ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন শহরতলি। রাস্তায় জমা জলের মধ্যে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১। এই নিয়ে চলছে দায় ঠেলাঠলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) সিইএসসি কর্তৃপক্ষকে (CESC Limited) কাঠগড়ায় তুলেছিলেন। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে সিইএসসি সম্পূর্ণভাবে দায় এড়িয়ে যায়।

এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছিন, এই দুর্যোগে যাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন, তাঁদের পরিবারের মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। তিনি সিইএসসি-কর্তার সঙ্গে নিজে কথা বলেছেন। যদি সিইএসসি চাকরি দেয় তো ভাল, না হলে সরকারের তরফে চাকরি ও ক্ষতিপূরণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, 'রাজ্য সরকারও মৃতদের পরিবারের পাশে আছে । জীবনের বিকল্প অর্থ হয় না । পুজোর আগে এতগুলো জীবন চলে গেল। সকলকে অনুরোধ করব জল থাকাকালীন কেউ রাস্তায় বেরোবেন না'। তিনি বলেন, 'এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে, কিন্তু সিইএসসি সতর্কভাবে কাজ করছে না, এভাবে যেন মানুষের প্রাণ না যায় । সিইএসসি-কে ক্ষতিপূরণ দিতে হবে, চাকরিও দিতে হবে'।

সিইএসসি-র তরফে সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে লেখা হয়, 'স্ট্রিট লাইট পোল, ট্রাফিক লাইটগুলি না আমাদের মালিকাধীন, না সেইগুলি আমরা রক্ষণাবেক্ষণ করি, সে সেগুলি আমাদের দ্বারা পরিচালিত। আমাদের দল দিনরাত কাজ করছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমরা সবসময়ই সংস্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।'

 

অর্থাৎ এই পরিস্থিতিতে সিইএসসির তরফে জানিয়ে দেওয়া হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের প্রাণহানির জন্য তাঁরা দায়ী নন। তাঁদের তরফে আরও জানানো হয়েছিল যে পরিস্থিতি যতক্ষণ না উন্নত হবে, কর্তৃপক্ষের তরফে নিরাপদ সীমায় জল নামবে, ততক্ষণ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। তবে  মঙ্গলবার রাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের একবার প্রাণ হারালেন এক ব্যক্তি। নরেন্দ্রপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। 

সেরা শিরোনাম

Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget