এক্সপ্লোর

Nadia Panchayat Pradhan: ভুল তথ্য যাওয়ার দাবি করেও অভিষেকের নির্দেশ মেনে ইস্তফা পঞ্চায়েত প্রধানের

Abhishek Banerjee: চাকদার তাতলা ১ নম্বর পঞ্চায়েতের প্রধানকে সোমবারের মধ্যে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুল তথ্য যাওয়ার দাবি করেও বিডিও-র কাছে পঞ্চায়েত প্রধানের ইস্তফা। 

কলকাতা: কাঁথির পর চাকদা, পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ অভিষেকের। অভিষেকের (Abhishek Banerjee) নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই চাকদায় পঞ্চায়েত প্রধানের ইস্তফা। 'মানুষের জন্য কাজ করেননি, সোমবারের মধ্যে ইস্তফা দিন'। চাকদার তাতলা ১ নম্বর পঞ্চায়েতের প্রধানকে সোমবারের মধ্যে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের (Ranaghat) সভা থেকে পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ দেন তিনি। ভুল তথ্য যাওয়ার দাবি করেও বিডিও-র কাছে পঞ্চায়েত প্রধানের ইস্তফা। 

ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে খোদ পঞ্চায়েত প্রধান ইস্তফা দেওয়ার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। সোমবারের মধ্যে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু নির্দেশ কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বিডিও-র কাছে ইস্তফা দিলেন চাকদার তাতলা ১ নম্বর পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে। যদিও তার বিরুদ্ধে অভিযোগ ভুল বলে দাবি করেছেন তিনি। এদিন সভামঞ্চ থেকে পঞ্চায়েত প্রধানের খোঁজও করেন তিনি। কিন্তু, অভিষেকের সভায় উপস্থিত ছিলেন না তৃণমূল পরিচালিত তাতলা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে। 

পঞ্চায়েত প্রধানের উদ্দেশের এদিনের জনসভা থেকে অভিষেক বলেন, "পার্থপ্রতিম দে, মানুষ সার্টিফিকেট দিলে আপনি প্রধান, না হলে নন। ৪ বছরে যদি গ্রামে একবারও না যান, আপনার প্রধান থাকার অধিকার নেই। সোমবার সকালের মধ্যে আমার কাছে ইস্তফা পাঠিয়ে দেবেন। ব্লক সভাপতিদের বললাম, যেখানে প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তার প্রভাব ব্লক সভাপতির ওপর পড়বে।''এদিনের জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "আমি এখানে চাকদা ক্রস করার সময়, রানাঘাট ঢোকার পথে তাতলা ১ গ্রাম পঞ্চায়েত। পাড়ার নাম ধনিচা। গ্রামের নাম মহানালা গ্রাম। এখানে পঞ্চায়েত প্রধান আছেন? প্রধানকে জিজ্ঞেস করব, এখানে শেষ কবে গেছিলেন? প্রধান আছেন? ৪ বছর প্রধানের দেখা নেই। সে প্রধান থাকবে কেন?''

অভিষেকের এই নির্দেশের পরই পার্থ প্রতিম দে বলেন, “আমি মানুষের কাছে যাইনি এটা ঠিক নয়। যে সংসদের কথা বলা হয়েছে, সেখানে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। ওনার কাছে যাঁরা তথ্য পাঠিয়েছেন, তাঁরা সঠিক তথ্য পাঠাননি। ভুল তথ্য পাঠিয়েছেন। আমি দলের অনুগত সৈনিক।'' 

আরও পড়ুন: Subiresh Bhattacharya: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচাৰ্যকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
El Nino : স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস
স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস
Birbhum News: বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
Birbhum News: বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
Corporation News : চন্দননগর কর্পোরেশনের ৩০ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ ! পালাবদলের পর ভাঙল প্রথম কর্পোরেশন বোর্ড
চন্দননগর কর্পোরেশনের ৩০ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ ! পালাবদলের পর ভাঙল প্রথম কর্পোরেশন বোর্ড

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget