এক্সপ্লোর

Abhishek Banerjee: 'CBI-কে চ্যালেঞ্জ করছি গ্রেফতার করে দেখাক,' হুঙ্কার অভিষেকের

বাঁকুড়ার সোনামুখী থেকে সিবিআই-এর উদ্দেশে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

কলকাতা: 'তিনবছর ধরে ইডি-সিবিআই লাগিয়ে রেখেছে। আমার স্ত্রী, আত্মীয়-স্বজন কাউকে ছাড়েনি। সিবিআইকে চ্যালেঞ্জ করছি, আমি যদি দোষী হই, আমাকে গ্রেফতার করুক। বাঁকুড়ার সোনামুখী থেকে সিবিআই-এর উদ্দেশে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।                                                   

চ্যালেঞ্জ অভিষেকের: এদিন তিনি বলেন, "যদি কারোর ক্ষমতা থাকে আটকে দেখান। আমি মাথা নিচু করলে আপনাদের কাছে করব। দিল্লির বহিরাগতদের কাছে নয়। সিবিআই সারদায় চেষ্টা করেছিল, নারদায় ছুঁতে পারেনি, গরু, কয়লাতেও পারেনি, এবার এসেছে SSC। SSC তে যদি আমার বিরুদ্ধে কোনও এতটুকু কোথাও কোনও প্রমাণ থাকে, একদিকে সংবাদ মাধ্যমকে ডাকুন, প্রমাণটা জনসমক্ষে আনুন। আরেকদিকে ফাঁসির মঞ্চ করুন। সেই ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যু বরণ করব।''              

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিন্হা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে রায় দেন,কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ও ইডি। বিচারপতি সিন্হার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক। কিন্তু, শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ জানিয়ে দেয়, শুক্রবারই দ্রুত শুনানি করা সম্ভব নয়। ফলে মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। সেখানেও বলা হয়, নতুন বেঞ্চ ঠিক হলে, তারপরই হবে শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায় সিবিআই। নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক।কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।                                 

অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি। বিজেপিকে দেশছাড়া না করা পর্যন্ত থামব না। অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। অভিষেককে আটকালে আমি নবজোয়ার যাত্রায় যাব। রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে। নবজোয়ারকে আটকানোর চেষ্টা করছে ওরা। আমি নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব।'            

আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget