এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: ইসরোর মিশন চন্দ্রযান ৩-কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Mamata on Chandrayaan 3: আর মাত্র কিছুক্ষণ, চাঁদের মাটিতে পা রাখার অপেক্ষায় ভারত। ইতিহাসের দোরগোড়ায় ভারত, চাঁদের বুকে পা দেওয়া শুধু সময়ের অপেক্ষা। কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: ইতিহাসের দোরগোড়ায় ভারত।  আর মাত্র কয়েক ঘণ্টা। আজ সন্ধে ৬ টা ৪ মিনিটে চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩ (Chandrayaan 3 Landing)। ইসরোর মিশন চন্দ্রযান ৩-কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আজকে, আপনাদের সকলের পক্ষ থেকে, বাংলার মানুষের পক্ষ থেকে, দেশের মানুষের পক্ষ থেকে, ইসরোর সকল বিজ্ঞানীদের আগাম অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি, এবার তাঁরা সফল হবেন। অবশ্যই এই কৃতিত্ব ভারত এবং দেশের বিজ্ঞানীদের। আমি অভিনন্দন জানাই টিম ইন্ডিয়া, ইসরো ইন্ডিয়া এবং সকল বিজ্ঞানী ও টিমকে। চলুন এবার ,আমাদের নিজের মতো করে উদযাপন করা যাক।'

 বিক্রমের গতি কমানোই ইসরোর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ

উল্লেখ্য, চাঁদের মাটির উপর থেকে কয়েকটি ধাপে গতি কমিয়ে নামবে ল্যান্ডার। শেষ মুহর্তে বিক্রমের গতি কমানোই ইসরোর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আরও বড় চ্যালেঞ্জ দক্ষিণ মেরু সন্নিহিত বন্ধুর এলাকায় চন্দ্রযানকে সফট ল্যান্ডিং করানো। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি চন্দ্রযানের লাইভ অবতরণ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের চন্দ্রাভিযান যাতে পাকিস্তানেও দেখা যায় তার জন্য আবেদন জানিয়েছেন ইমরানের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী ফওয়াদ চৌধুরি। 

চাঁদের মাটিতে পা রাখার অপেক্ষায় ভারত

আর মাত্র কিছুক্ষণ, চাঁদের মাটিতে পা রাখার অপেক্ষায় ভারত। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত বন্ধুর এলাকায় নামবে 'বিক্রম'। ইতিহাসের দোরগোড়ায় ভারত, চাঁদের বুকে পা দেওয়া সময়ের অপেক্ষা। কয়েকটি ধাপে গতি কমিয়ে চাঁদের বুকে নামতে চলেছে ল্যান্ডার 'বিক্রম'। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি চন্দ্রযানের লাইভ অবতরণ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের চন্দ্রাভিযান যাতে পাকিস্তানেও দেখা যায় তার জন্য আবেদন জানিয়েছেন ইমরানের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী ফওয়াদ চৌধুরি। 

ভারতীয় সময় সন্ধে পৌনে ৬ টা থেকে শুরু হবে অবতরণ প্রক্রিয়া

আজ ভারতীয় সময় সন্ধে পৌনে ৬ টা থেকে শুরু হবে অবতরণ প্রক্রিয়া। চাঁদের মাটিতে ৩০ কিলোমিটার ওপর থেকে নামবে বিক্রম। নামার সময় সমান্তরাল গতিবেগ থাকবে প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার। চাঁদের মাটি থেকে ৭.৪ কিলোমিটার ওপরে যখন ল্যান্ডার পৌঁছবে, তখন তার সমান্তরাল গতিবেগ হবে ৩৫৮ মিটার প্রতি সেকেন্ড। সেই সময় বিক্রমের ওপর থেকে নীচে নামার গতিবেগ থাকবে ৬১ মিটার প্রতি সেকেন্ডের কম।

আরও পড়ুন, 'চন্দ্রাভিযান রাজনীতির ঊর্ধ্বে, গোটা ভারতের গর্ব', মন্তব্য মদন মিত্রের

সফট ল্যান্ডিং

এরপর চাঁদের মাটি থেকে ৬.৮ কিলোমিটার উঁচুতে যখন চন্দ্রযান থাকবে, তখন সমান্তরাল গতিবেগ কমে হবে ৩৩৬ মিটার প্রতি সেকেন্ড। ওপর থেকে নীচে নামার গতিবেগ বদলে হবে সেকেন্ডে ৫৯ মিটারের কম। এরপরে চাঁদের মাটি থেকে ১৩০০ মিটার ওপরে যখন পৌঁছবে বিক্রম, তখন সমান্তরাল এবং উল্লম্ব গতিবেগ দুইই এসে পৌঁছবে শূন্যে। এরপর সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান তিন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget