এক্সপ্লোর

Tiljala Murder Case: তিলজলা কাণ্ডে ধুন্ধুমার, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সৌমিত্রর

Soumitra Khan: রাষ্ট্রপতির সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন তিনি।

কলকাতা: শিশুকন্যা খুনে রণক্ষেত্র তিলজলা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সৌমিত্র খাঁ। কলকাতায় রাষ্ট্রপতির উপস্থিতির কথা উল্লেখ করে হস্তক্ষেপ দাবি বিজেপি সাংসদের।

রাষ্ট্রপতির সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে তাঁর দাবি, 'দিনের পর দিন জ্বলছে বাংলা'। কলকাতায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি। বাংলার মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ তৃণমূল সরকার, অভিযোগ সৌমিত্র খাঁয়ের।

 

 

গত রাত থেকেই ফুঁসছে তিলজলা। এখনও গণক্ষোভ নিয়ন্ত্রণে আনা যায়নি। ৭ বছরের শিশুর মর্মান্তিক পরিণতির প্রতিবাদে বন্ডেল গেট রোড থেকে পার্ক সার্কাস, অবরোধ হয়। মূল অভিযুক্তের কঠোর শাস্তি ও থানা ভাঙচুরকাণ্ডে ধৃত ২ মহিলাকে নিঃশর্ত মুক্তির দাবিতে পিকনিক গার্ডেন ও বন্ডেল রোডের সংযোগস্থলে বন্ডেল গেট অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নির্দিষ্ট করে বললে পার্ক সার্কাস ও বালিগঞ্জ স্টেশনের মাঝে বন্ডেল গেট ব্রিজের কাছে রেল অবরোধ করা হয়। ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কাজের দিনে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কাতারে কাতারে যাত্রী দুর্ভোগের মুখে পড়েছেন। অনেককে কয়েক কিলোমিটার হেঁটে অফিস পৌঁছতে হয়েছে। 

শিশুকন্যাকে অপহরণের পর খুনের ঘটনায় রণক্ষেত্র তিলজলা। আক্রান্ত সাংবাদিকরাও। সোমবার তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। বন্ডেল রোড , পিকনিক গার্ডেনে একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ স্থানীয়রা। পরপর বাইকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুড়ে ছাই হয়ে যায় একটি গাড়িও। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি। বিক্ষোভকারীদের আটকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পুলিশের দাবি তিলজলাকাণ্ডে ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর, খুনের কথা কবুল করেছে অভিযুক্ত । ধৃত অলক সাউয়ের বিরুদ্ধে অপহরণ, খুন ছাড়াও পকসো আইনে মামলা রুজু হয়েছে। অন্যদিকে, গতকাল তিলজলা থানায় ইটবৃষ্টির ঘটনায় একজন ASI ও ৪ জন কনস্টেবল আহত হন। নাবালিকাকে অপহরণ-খুন, অভিযুক্তকে মারধর ও থানা ভাঙচুরকাণ্ডে ৩টি পৃথক মামলা রুজু হয়। মূল অভিযুক্ত ছাড়াও, থানা ভাঙচুরের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

আরও পড়ুন: সংসদের আর্জিতেই কি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সহজ এবার, সভাপতির মন্তব্যে বিতর্ক

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Heavy Rainfall: ৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ
৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Kunal Ghosh On Chandrima:
"যখন ওঁর কাছে দফতরের সারি ছিল, সেদিন এই দুঃখের কথাটা বলেননি কেন?", চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণাল ঘোষের

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget