এক্সপ্লোর

Omicron: ওমিক্রন আতঙ্কে বন্ধ পর্যটনকেন্দ্র, দার্জিলিং থেকে দিঘা-ফিরছেন পর্যটকরা

আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর এই বিধিনিষেধ। এরপরই রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্র থেকে পর্যটকদের বাড়ি ফেরার ধূম পড়েছে।

কলকাতা:  আজ থেকেই বন্ধ রাজ্যের সব পর্যটনকেন্দ্র ও পার্ক। যাঁরা ভ্রমণের জন্য পৌঁছে গিয়েছিলেন দার্জিলিং থেকে দিঘা, তাঁরা ফিরতে শুরু করেছেন। আবার অনেকে বুকিং বাতিল না করে হাজির হয়েছেন বিভিন্ন পর্যটনকেন্দ্রে। করোনার বাড়বাড়ন্ত রুখতে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, সোমবার থেকে চিড়িয়াখানা সহ সব পর্যটনকেন্দ্র ও বিনোদন পার্ক বন্ধ। আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর এই বিধিনিষেধ। এরপরই রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্র থেকে পর্যটকদের বাড়ি ফেরার ধূম পড়েছে। আবার এমন অনেকেও আছেন, যাঁরা এই পরিস্থিতিতেও বুকিং বাতিল না করে হাজির হয়েছেন পর্যটনকেন্দ্রে।  

পাহাড়ে এখনও হোটেল খোলা থাকলেও চিড়িয়াখানা, রক গার্ডেন, বিভিন্ন পার্ক বন্ধ। তবে এর মধ্যেই অনেকে আবার পাহাড়ে হাজির হচ্ছে। এক পর্যটক যেমন জানালেন, আগে থেকেই টিকিট কাটা ছিল। পরিকল্পনা ছিল। পাহাড়ের অন্যতম আকর্ষণ টয় ট্রেন অবশ্য এখনও চলছে।                 

আরও পড়ুন, ২০২০-এর লকডাউন স্মৃতি ফিরিয়ে আনবে ২০২২? ওমিক্রন ঝড়ে কাঁপছে বিশ্ব

কালিম্পঙ থেকে অবশ্য পর্যটকরা ফিরতে শুরু করেছেন।  বিভিন্ন হোটেল বা হোম স্টে-তে বুকিং বাতিল করছেন অনেকেই।  আর করোনার মধ্যে বাড়ি ফেরার এই তাড়াহুড়োর সুযোগ নিয়ে, পাহাড় থেকে সমতলে নামার গাড়ির ভাড়াও অনেকটা বাড়ানো হয়েছে বলে অভিযোগ পর্যটকদের।              

বীরভূমের শান্তিনিকেতনে এখনও পর্যটকদের ভিড়।  আর সেই ভিড়ে উধাও দূরত্ববিধি। অনেকেরই মুখের মাস্ক নামানো। পর্যটক বলেন, " বুকিং ছিল। না এলে টাকা নষ্ট হবে, তাই এলাম।" মুর্শিদাবাদের হাজারদুয়ারি, মতিঝিল, ইমামবাড়া, বন্ধ। কিন্তু এদিন সকালে অনেক পর্যটকই এসে পৌঁছন নবাবের শহরে।থিকথিকে ভিড়ে অনেকের মুখেই মাস্ক নেই। দিঘা, শঙ্করপুর, মন্দারমণির মতো পর্যটনকেন্দ্রগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। ফিরতেও শুরু করেছেন পর্যটকরা। দিঘা স্টেশনে  ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি। পুরুলিয়ার জয়চণ্ডী ও অযোধ্যা পাহাড় থেকেও অনেকে ফিরতে শুরু করেছেন।  পর্যটকদের দাবি, তাঁদের হোটেল খালি করতে বলা হয়েছে।  

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget