এক্সপ্লোর

Chhath 2023: পরিবেশ আদালতের নির্দেশ মেনে কড়া প্রহরা, বন্ধ রবীন্দ্র সরোবর, ছট উপলক্ষে শহরে কৃত্রিম জলাশয়

Chhath in Kolkata: দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজো। রবিবার থেকেই শুরু হয়ে যায় সূর্যদেবের উপাসনা।

ব্রতদীপ ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: উৎসবের মরশুমে এবার ছটপুজো। রবিবারও সূর্যদেবের উপাসনায় শামিল হলেন বহু মানুষ। সোমবারও গঙ্গার ঘাটে ঘাটে ভিড় দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। রবিবার রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে কড়া পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে দুই সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিকল্প হিসেবে কলকাতার বেশ কয়েকটি জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়। সেখানেই পুজো সারেন বহু মানুষ। কালও মানুষের আনাগোনা থাকবে বলে অনুমান। (Chhath 2023)

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজো। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে সূর্যদেবের উপাসনা। গঙ্গার ঘাটে ঘাটে ভিড় জমান দলে দলে মানুষ।জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে ছটপুজোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিশৃঙ্খলা রুখতে তৎপর হয়েছে প্রশাসন। (Chhath in Kolkata)

সেই মতো, শহরের দুই ফুসফুসকে দূষণমুক্ত রাখতে দুই সরোবরের গেটে টাঙানো হয়েছে নোটিস। বাঁশের ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে সরোবরের ফটক। প্রত্য়েক ফটকে মোতায়েন থাকছে পুলিশ। বেলেঘাটার সুভাষ সরোবরে টিন দিয়ে ঘেরা হয়েছে খোলা জায়গা। ছটপুজোর জন্য শহরের একাধিক জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।

আরও পড়ুন: ‘অভিষেকের বিরুদ্ধে দাঁড়াচ্ছি বলেই হেনস্থা’, গাড়িতে ধাক্কা মামলায় গড়ফা থানায় হাজিরা দিয়ে বললেন নৌশাদ

ছটজাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে, সোমবার বেলা ১২টা পর্যন্ত রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 
অতীতে আদালতের নির্দেশ অমান্য করে সরোবরে ছটপুজো হয়েছে, তার জেরে দূষিত হয়েছে পরিবেশ। পুলিশের সামনেই ভাঙা হয়েছে আইন। গত তিন বছরের মতো এবারও তাই নিরাপত্তা বজায় রাখাই প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

আর এই উৎসবের মরশুমেও অব্যাহত রাজনৈতিক তরজা। ছটের ছুটি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে খোঁচা দিতে ছাড়েননি বাংলরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "দিল্লি ছুটি দেয় না। আমাদের সরকার ইদ, ছটে ২দিন ছুটি দেয়।" সেই নিয়ে, প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, মমতা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী।

রবিবার কলকাতা-সহ গোটা দেশে পালিত হয়েছে ছট পুজো৷ সোমবার পর্যন্ত চলবে পুজো। এদিন গঙ্গার বিভিন্ন ঘাটে গিয়ে পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থাও।

পরিসংখ্যান বলছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের অন্তত ৭০টি আসনে হিন্দিভাষীদের আধিপত্য। ২০১১-র জনগণনা অনুযায়ী রাজ্যে প্রায় ৬৪ লক্ষ হিন্দিভাষী ভোটার আছেন। শেষ জনগণনা অনুযায়ী, কলকাতায় অবাঙালি ভোটারের সংখ্যা প্রায় ৫১ শতাংশ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুর এবং আসানসোলের মতো কেন্দ্র, যেখানে একটা বড় অংশের ভোটারই হিন্দিভাষী, সেখানে বিজেপি-র কাছে পরাজিত হতে হয় তৃণমূলকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Woman Protest: এলাকায় চোলাই-মাদক বিক্রি, নষ্ট হচ্ছে পরিবেশ! জোট বেঁধে পথে নামলেন এলাকার মহিলারাই
এলাকায় চোলাই-মাদক বিক্রি, নষ্ট হচ্ছে পরিবেশ! জোট বেঁধে পথে নামলেন এলাকার মহিলারাই
DCP Shantanu Sinha Biswas : কালীঘাট থানার দায়িত্বে ছিলেন, DCP শান্তনু সিন্হা বিশ্বাসের বিরুদ্ধে আরও সক্রিয় ED
কালীঘাট থানার দায়িত্বে ছিলেন, DCP শান্তনু সিন্হা বিশ্বাসের বিরুদ্ধে আরও সক্রিয় ED
News Live Updates: একধাক্কায় ৯০০০ টাকা বাড়ল সোনার দাম, আমদানি শুল্ক বৃদ্ধির পরই, একবছর কিনতে নিষেধ মোদির
একধাক্কায় ৯০০০ টাকা বাড়ল সোনার দাম, আমদানি শুল্ক বৃদ্ধির পরই, একবছর কিনতে নিষেধ মোদির
Cooch Behar TMC News : ভয়ঙ্কর অভিযোগ, একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে পাকড়াও তৃণমূল নেতা
ভয়ঙ্কর অভিযোগ, একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে পাকড়াও তৃণমূল নেতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget