এক্সপ্লোর

Nawsad Siddique: ‘অভিষেকের বিরুদ্ধে দাঁড়াচ্ছি বলেই হেনস্থা’, গাড়িতে ধাক্কা মামলায় গড়ফা থানায় হাজিরা দিয়ে বললেন নৌশাদ

Kolkata News: রবিবার গড়ফা থানায় হাজিরা দেন নৌশাদ। প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে।

কলকাতা: হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ। সেই ঘটনায় গড়ফা থানায় হাজিরা দিলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরোলেন তিনি। নৌশাদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন বলেই এভাবে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে তাঁকে। উপরমহলের নির্দেশে পুলিশ কাজ করছে বলে অভিযোগ তাঁর। (Nawsad Siddique)

রবিবার গড়ফা থানায় হাজিরা দেন নৌশাদ। প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। তার পর থানা থেকে বেরোন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নৌশাদ বলেন, "ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াব বলে পুলিশ দিয়ে ডেকে হেনস্থা করা হচ্ছে আমাকে। উপরতলার কথায় কাজ করছে পুলিশ। আমার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এফআইআর দায়ের করেনি। কিন্তু আমাকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু এভাবে মামলা দিয়ে, হেনস্থা করে আটকাতে পারবে না আমাকে।" (Kolkata News)

এদিন নৌশাদ বলেন, "আমাকে একগুচ্ছ প্রশ্ন করে। কোথায় যাচ্ছিলাম, সঙ্গে কে ছিল, জানতে চাইছিল। সব কিছুর উত্তর দিলাম। আমি বড় দুর্ঘটনার শিকার হতে পারতাম বলে জানালাম। আমিও তো ইমেল পাঠিয়েছি, তার কী হলাম জানতে চাইলাম। বললেন, তদন্ত চলছে। আমার অভিযোগ নিয়ে কিছু হল না, না এফআইআর হয়েছে। এই হল পশ্চিমবঙ্গের অবস্থা। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াব। তাই আমাকে এসব ছোটখাটো বিষয়ে ডেকে বসিয়ে রাখছে, হেনস্থা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পিসিমণিকে প্রস্তুত থাকতে বলছি। আগামী দিনে ডায়মন্ড হারবারে দেখা হবে।"

আরও পড়ুন: একধাক্কায় দেড় হাজার কমল ডেঙ্গি সংক্রমণ, এখনই নিশ্চিন্ত হতে পারছেন না চিকিৎসকরা

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "বিজেপি-র মদতপুষ্ট, বিজেপি-র টাকায় পুষ্ট। সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের ভোট কাটার খেলায় নেমেছেন। যাঁর নিজের কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই, তিনি বড় বড় কথা বলছেন। নিজে ঘোষণা করে এখন বুঝতে পারছেন, হালে পানি পাবেন না। তাই এখন পালানোর পথ খুঁজছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৪ সালে ৭০-৭৫০০০ এবং ২০১৯ সালে প্রায় ৩৫০০০০ লক্ষ ভোটে জিতেছেন। ২০২৪ সালে প্রায় ৫০০০০০ ভোটে জিতবেন। এখন পালানোর পথ খুঁজছেন। নিজের কর্মীদের বস্তাভর্তি বোমা জমা রেখে ,সন্ত্রাসে মদত দিচ্ছেন উনি।"

গত ১৪ নভেম্বর ইএম বাইপাসে গাড়িতে ধাক্কা মারে নৌশাদের গাড়ি। হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের অভিযোগ, তিনি প্রতিবাদ জানাতে গেলে আইএসএফ বিধায়ক, তাঁর গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষী দুর্ব্যবহার করেন। এর পর ওই তিন জনের বিরুদ্ধে গড়ফা থানায় বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং হেনস্থার অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলাতেই নোটিস পাঠিয়ে নৌশাদকে থানায় ডাকে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget