এক্সপ্লোর

Chhath Puja: রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে নিষিদ্ধ ছটপুজো, বিকল্প হিসেবে তৈরি করা হল কৃত্রিম জলাশয়

Chhath Puja Update: বৃহস্পতিবার ও শুক্রবার ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে

সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবর। দুই সরোবরেই নিষিদ্ধ ছট পুজো। সেই কারণে, বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ দুই সরোবরের গেট। বসেছে পুলিশ পিকেট। বিকল্প হিসেবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।

বৃহস্পতিবার ও শুক্রবার ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। দূষণ রুখতে তৎপর KMDA।  দু'টি সরোবরের গেটের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। সরোবর লাগোয়া রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল। সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে প্রতিটি গেটে টাঙানো হয়েছে ফ্লেক্স। 

বুধবার রাত ৮টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের সমস্ত গেট। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত গেট বন্ধ থাকবে। দুই সরোবরেই মোতায়েন করা হয়েছে পুলিশ। কংক্রিটের জঙ্গল কলকাতায় চোখ জুড়োনো সবুজ দেখা মেলে রবীন্দ্র সরোবরে। সেই টানে সকাল-বিকেল এখানে ছুটে আসেন বহু মানুষ। ফুসফুসে ভরে নেন টাটকা অক্সিজেন। এই সরোবর কলকাতার ফুসফুসের মতোই কাজ করে। শহরের মধ্যে এক টুকরো সবুজের সন্ধান মেলে এই রবীন্দ্র সরোবরেই। গত বেশ কয়েক বছর ধরেই রবীন্দ্র সরোবরে ছট পুজোর উদযাপন করা নিষিদ্ধ। প্রত্যেক বছরই বিশেষ নিরাপত্তার বলয়ে ছটের সময়ে মুড়ে ফেলা হয় এই সরোবরকে। অন্যান্য বছর বাঁশ দিয়ে গেট আটকানো থাকলেও অনেক সময়ে বাঁশ ভেঙ্গে সরোবরে ঢুকে পড়ার মতো ঘটনাও ঘটে। সেই কারণেই এই বছর বিশেষ নিরাপত্তা বলয়ের আয়োজন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মীরাও। সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে কবে পর্যন্ত বন্ধ থাকবে সরোবর।

সেখানে যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়, তার জন্য প্রশাসনের পাশাপাশি, মাঠে নেমেছেন পরিবেশকর্মীরাও। বিভিন্নভাবে তাঁরা সচেতন করছেন সাধারণ মানুষকে। তাঁদের কথায়, 'আমরা তো আগেই পরিবেশের অনেক ক্ষতি করে ফেলেছি। যতটুকু রয়েছে, তারও যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে একটা সময়ে মানুষের কাছে টাকা থাকবে, ফ্ল্যাট থাকবে কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন থাকবে না। এই টুকুই বার্তা দেওয়ার।' রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের দরজা বন্ধ থাকলেও বিকল্প হিসেবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।

আরও পড়ুন: Sourav Das: চুরি হওয়া গাড়ি কিনে বিপাকে সৌরভ! খুঁজে বের করতে পারবেন 'তুরুপের তাস'-কে?

 

সেরা শিরোনাম

Kolkata Metro: মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Best Mutual Funds : ১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
Embed widget