এক্সপ্লোর

Chhatradhar Mahato Update: সিপিএ নেতার খুনের ষড়যন্ত্রী ছত্রধর! চার্জশিট জমা দিল এনআইএ

Chhatradhar Mahato Update: ২০০৯ সালের ১৪ জুন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রবীরকে খুন করা হয় বলে অভিযোগ। রাজ্য পুলিশে হাত থেকে সেই মামলার তদন্তের ভার ওঠে এনআইএ-এর হাতে।

কলকাতা: লালগড়ে সিপিএম নেতা খুনে ফের ছত্রধর মাহাতোর (Chhatradhar Mahato) বিরুদ্ধে চার্জশিট জাতীয় তদন্তকারী সংস্থার(NIA)। গোয়েন্দাদের অভিযোগ, ২০০৯ সালে ঝাড়গ্রামের সিপিএম (CPM) নেতা প্রবীর মাহাতোর (Prabir Mahato) খুনের পরিকল্পনা ছত্রধরেরই। চার্জশিটে ছত্রধর মাহাতো-সহ ১৭ জনের নাম রয়েছে। ১০০ পাতার চার্জশিটে বলা হয়েছে,  খুনের ষড়যন্ত্র করেছিলেন ছত্রধর। তাঁর নির্দেশেই মাওবাদীরা খুন করেন সিপিএম নেতাকে।

২০০৯ সালের ১৪ জুন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রবীরকে খুন করা হয় বলে অভিযোগ। রাজ্য পুলিশে হাত থেকে সেই মামলার তদন্তের ভার ওঠে এনআইএ-এর হাতে। এত দিন পর, বৃহস্পতিবার নগর দায়রা আদালতে চার্জশিট জমা দিল তারা। আর তাতে অধুনা তৃণমূল ছত্রধরকেই মূল ষড়যন্ত্রকারী বলা হয়েছে। ছত্রধর-সহ অভিযুক্ত সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং বেআইনি কার্যকলাপ বিরোধী আইন (UAPA) এবং ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩৬৪, ৪৪৯, ৪৫০ এবং ১২০-র বি ধারায় মামলা দায়ের করেছে এনআইএ।

আরও পড়ুন: Corona Situation Update: বেলাগাম করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি, উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যসচিবের

২০০৯ সালে জঙ্গলমহল (Jangalmahal)) তখন অশান্ত। চারিদিকে মাওবাদীদের দৌরাত্ম্য। খুন এবং রক্তপাত লেগেই ছিল। সেই সময় খুন হন প্রবীর। তার পর ২৭ অক্টোবর ঝাড়গ্রামে দিল্লি-ভূবনেশ্বর রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক করেন মাওবাদীরা। তাতেও নাম জড়ায় ছত্রধরের। ১১ বছর জেল খাটার পর, গত বছর মুক্তি পান ছত্রধর মাহাতো। এরপর যোগ দেন তৃণমূলে। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদও পান তিনি। কিন্তু গত বছর বিধানসভা নির্বাচনের সময়, লালগড়ে ভোট মিটতেই ছত্রধরের বিরুদ্ধে রাজধানী এক্সপ্রেসে লুঠের ঘটনায় চার্জশিট পেশ করে এনআইএ। ২৮ মার্চ ভোররাতে লালগড়র বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

যদিও ছত্রধরের গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তাঁর পরিবারের সদস্যরা। দলের নেতার গ্রেফতারিতে তৃণমূলের নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। এমনকি ভোট চলাকালীনও দলের একাংশ তাঁর সঙ্গে দূরত্ব রেখে চলছিলেন বলে দাবি ছত্রধর ঘনিষ্ঠদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget