এক্সপ্লোর

Corona Situation Update: বেলাগাম করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি, উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যসচিবের

সিনিয়র অফিসারদের ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়ার কথা বলা হয়েছে। আজ দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই   ডিএম, এসপি, মেয়র, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।

কলকাতা: ফের বেলাগাম করোনা (Covid19), নবান্নে (Nabanna) উচ্চ পর্যায়ের বৈঠক। মেয়র, জেলা শাসক, পুলিশ সুপারের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক। পরিস্থিতি সামাল দিতে রাত্রিকালীন বিধিনিষেধে আরও কড়াকড়ি করতে হবে। রাত্রিকালীন বিধিনিষেধে (Night Carfew) চালু থাকবে হোম ডেলিভারি। খুব প্রয়োজন ছাড়া সরকারি অফিসে ভিজিটরে নিয়ন্ত্রণ থাকবে।

পাশাপাশি সিনিয়র অফিসারদের ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়ার কথা বলা হয়েছে। আজ দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই   ডিএম, এসপি, মেয়র, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। বাজারে ভিড় নিয়ন্ত্রণে পদক্ষেপ নিক পুলিশ। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে পুলিশের কাছে আবেদন পুরসভার। 

রাজ্য থেকে দেশ, চলছে সংক্রমণের সুনামি। ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের হাত ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। এই প্রেক্ষাপটে ফের একবার কেন্দ্রীয় সরকারের (Central Government) প্রতি ভ্যাকসিন (Vaccine) দেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের ৪০ শতাংশ মানুষ এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (Double Dose of Covid Vaccine) পাননি। সেকেন্ড ডোজই যখন অনেকে পাননি, তখন বুস্টার ডোজের (Booster Dose) প্রশ্ন আসছে কোথা থেকে? আমাদের আরও ভ্যাকসিন দরকার।'

আরও পড়ুন: WB Corona Cases: রাজ্যে ১৫ হাজার পার করোনার দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যাও 

এদিন পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এখনও পর্যন্ত ১০ কোটির বেশি মানুষের টিকাকরণ হয়েছে। করোনা ভ্যাকসিনের অন্তত একটা ডোজ পেয়েছেন রাজ্যের ৬ কোটির বেশি মানুষ। আর দুটি ডোজই হয়ে গিয়েছে এমন মানুষের সংখ্যা ৪ কোটির কিছু বেশি। প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে গোটা দেশে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। রাজ্যেও সেই প্রক্রিয়া চলছে বলেই জানান মুখ্যমন্ত্রী।

পাশাপাশি চলতি মাসেই ষাট ঊর্ধ্ব যাদের কো-মর্বিডিটি রয়েছে ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ দেওয়ার কথাও বলা হয়েছে দেশজুড়ে। গত ২৫ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে যেমনটা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই বুস্টার ডোজ প্রসঙ্গেই প্রয়োজনীয় ভ্যাকসিনের অভাবের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
Cylone Arnab: 'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
Cyclone Arnab: গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 
গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 
Gaighata Assault Case: ‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget