এক্সপ্লোর

Chicken Price Hike : অগ্নিমূল্য মুরগির মাংস, ৩০০ ছুঁতে চলেছে কেজিপ্রতি দাম?

Chicken Price In Kolkata : চড়চড় করে চড়েছে মুরগির মাংসর দাম। আড়াইশো ছাড়িয়ে এবার ৩০০-র পথে কাটা মুরগির দাম।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : কাল রবিবার। দুপুরে জমিয়ে মাংস-ভাত খাওয়ার দিন। তবে দাম দেখেই আঁতকে ওঠার জোগাড়। চড়চড় করে চড়েছে মুরগির মাংসর দাম। আড়াইশো ছাড়িয়ে এবার ৩০০-র পথে কাটা মুরগির দাম ( Kolkata Chicken Price ) ।

২৬০-২৮০ টাকা দরে  চিকেনের কিলো

কলকাতার বাজারগুলিতে ঘুরলেই পকেটে লাগবে ছ্যাঁকা। শীতের শেষ থেকে সবজিও অগ্নিমূল্য ( Kolkata market Price ) । এবার পাল্লা দিয়ে বাড়ছে মুরগির দাম। কব্জি ডুবিয়ে খাওয়ার কথা ভাবলেই এখন বুকে ধাক্কা লাগছে সাধারণ মানুষের।  কলকাতার বিভিন্ন বাজারে কেজি প্রতি ২৬০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে মুরগির মাংস, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। 

২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাটা মুরগি

গড়িয়াহাট বাজারে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাটা মুরগি। বিক্রেতাদের মতে, সামনে দোল উৎসব, এগিয়ে আসছে ভোট, ,  বাজারে জোগান কম। আর তার জেরেই নাকি মূল্যবৃদ্ধি। তবে সেটাই যে কারণ, তা নিশ্চিত নয়।  মুরগির মাংসের দাম এখনই কমারও কোনও সম্ভাবনা নেই বলেই ধারণা বিক্রেতাদের। 

আমিষ পদে কোপের পর কোপ

বলা যায় এই  দামবৃদ্ধি আমিষ-প্রিয় বাঙালির রসনায় কোপ। এর আগে চড়চড়িয়ে বেড়েছিল রসুনের দাম। তার কিছুদিন আগে পেঁয়াজের দামের ঝাঁঝে চোখ দিয়ে জল পড়ছিল। ফেব্রুয়ারিতেই মধ্যবিত্তের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় রসুনের দাম। আদার দামও ছিল আকাশছোঁয়া। রান্নায় নিত্য প্রয়োজনীয় রসুন ৫০০ টাকা কেজিতে বিক্রি হয়। আর এবার নতুন বছরের শুরুতে পকেট কাটছে চিকেনের দাম। এর আগে গত ডিসেম্বরে পরপর ২-৩ বার বাড়ে ডিমের দাম। সব মিলিয়ে আমিষ প্রিয় বাঙালিদের খাওয়া-দাওয়ায় কোপ ফেলছে মূল্যবৃদ্ধি। 

সবে শিবরাত্রি কেটেছে। ব্রত-পার্বণের প্রভাব পড়েছে ফলমূলের দামে। তার ওপর এবার বাড়ল মুরগির মাংসর দামও। এখন সবজি খেয়ে পেট ভরাবেন নাকি মাংসর ঝোল-ভাতে, চিন্তায় কলকাতাবাসী। রবিবারের দুপুর মানেই বড় বড় করে আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল। চড়া দামের জন্য বহু বাঙালি বাড়িতে অনেকদিনই সেই ছবি অতীত। দামের জন্য এখন ন’মাসে ছ-মাসে মধ্যবিত্তের পাতে পড়ে পাঁঠার মাংস। কিন্তু, মুরগির দামও যেভাবে লাফিয়ে বাড়ছে, তাতেও পকেটের কথা ভাবতে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন :   

নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget