এক্সপ্লোর

Mamata Banerjee : ‘দেখে নেব, দেখে নেব’... কে কাকে দেখবে? বিজেপির উদ্দেশে ঝাঁঝালো মুখ্যমন্ত্রী

Mamata Vs Suvendu : মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, চোরের মায়ের বড় গলা ... ভয় দেখাচ্ছেন?

কলকাতা : বিধানসভায় পাস হয়ে গেল প্রস্তাব। সোমবার বিধানসভায় কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তার অভিযোগে আনা প্রস্তাবের ওপর আলোচনা হয়। আর তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে ঝাঁঝালো আক্রমণ শানান মুখ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়করা।

দুর্নীতিতে কড়া মোদি : শুভেন্দু
মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার নাম না করে বিঁধলেন শুভেন্দু অধিকারীকে। পাল্টা শুভেন্দু বললেন, দুর্নীতিতে কড়া মোদি, যাই করুক কেন, লাভ নেই। বিরোধী দলনেতা বলেন, ' এই মুহূর্তে রাজ্যে ১৫টি ক্ষেত্রে ইডি বা সিবিআই তদন্ত করছে। সবটাই আদালতের নির্দেশ। একটাও কেন্দ্রের নির্দেশে নয়। ফলে ইডি বা সিবিআই নিয়ে আপনি আলোচনা করতে পারেন না। '

কে কাকে দেখবে? চ্যালেঞ্জ মমতার
রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন,' দরজা খুললেই টাকার পাহাড় বেরোচ্ছে। চোর ধরো আটকানো যাবে না। চুরি করলে ধরা পড়বেন। আটকাতে পারবেন না। পরে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, '' চোরের মায়ের বড় গলা। আরও বলেন, ভয় দেখাচ্ছেন? ‘দেখে নেব, দেখে নেব’... কে কাকে দেখবে? আয়নায় তাকিয়ে দেখুন, ডুবুডুবু হচ্ছে ভারতবর্ষ। ২০২৪ সালে ফানুস চুপসে যাবে।''

বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন
শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে, মুখ্যমন্ত্রী বলেন, ''বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন! নারদা-সারদা নিয়ে অভিযোগ এলে ববির ডাক পড়ে, সুব্রত দার ডাক পড়ে, আপনারা বলুন তো আপনাদের যিনি প্রধান এখানে আছেন তার বাড়িতে তল্লাশি কটা  হয়েছে। ''

সেইসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রির প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, '' চ্যালেঞ্জ করছি প্রমাণ করে দেখাও '', বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলতে থাকেন, 'আয়নায় নিজের মুখ দেখুন। আপনার কত ফ্ল্যাট, কত পেট্রল পাম্প, কত ট্রলার আছে? টাকার গল্প শোনাচ্ছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির নেতাদের বাড়িতেও রেড হোক। সবকটার বাড়িতে টাকার পাহাড় পাওয়া যাবে। '

অন্যদিকে আবার সোমবার মমতার মুখে শোনা গেল মোদি-স্তুতি। বললেন, মোদি নয়, এটা কেন্দ্র ও স্থানীয় বিজেপির কাজ। কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে মন্তব্য তাঁর। তিনি আরও বলেন, ' আমি বিশ্বাস করি না এটা (কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা) নরেন্দ্র মোদি করেছেন। অনেকেই জানেন না, সিবিআই এখন আর প্রধানমন্ত্রীর অধীনে নেই। এখন সিবিআইকে পরিচালনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের হাত চলে গিয়েছে।  মমতা আরও বলেন, এটা (কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা) লোকাল বিজেপিকে নিয়ে কেন্দ্রের একটা গেম প্ল্যান। ক্ষমতায় আসতে পারছে না বলে এইসব করছেন। 
কাল ওনার (নরেন্দ্র মোদি) জন্মদিন গিয়েছে। আমি বলব সরকার আর দল এক করবেন না। চিতা আর হুলো কিন্তু এক নয়।' 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget