এক্সপ্লোর

Mamata Banerjee: কীভাবে তৈরি করবেন মিষ্টি? মুখ্যমন্ত্রীর টিপস

CM Mamata Banerjee: মিষ্টি খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুব কম। কীভাবে মিষ্টিপ্রিয়দের কাছে পছন্দের মিষ্টি আরও সুস্বাদু করে তোলা যায় কার্যত সে উপায়ই বাতলে দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: মিষ্টি কীভাবে বানাবেন, এবার সেই টিপস দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির মিলন উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টি ব্যবসায়ীদের উদ্দেশে একাধিক টিপস দেন।

মুখ্যমন্ত্রীর টিপস: বাংলার মিষ্টির সুনাম জগতজোড়া। ইতিমধ্যেই জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা এবং রসগোল্লা জিআই স্বীকৃতি পেয়েছে। মিষ্টি খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুব কম। কীভাবে মিষ্টিপ্রিয়দের কাছে পছন্দের মিষ্টি আরও সুস্বাদু করে তোলা যায় কার্যত সে উপায়ই বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। টিপস দিলেন এরাজ্যের মিষ্টি ব্যবসায়ীদের। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ব্যবসায় ছোট্ট ছোট্ট টিপস আছে যেগুলো করলে অনেক কাজে লাগে। আপনি মিষ্টিটা করুন। অত বেশি রস দেওয়ার দরকার কী! রসগোল্লায় তো রস দিতেই হবে। হালকা করুন।'' পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, "আমি নিজে বীরভূমের মেয়ে। রামপুরহাটের মিষ্টিটা যেমন ভরাট মিষ্টি। আবার অনেক রসগোল্লা আছে দেখবেন হালকা, স্পঞ্জের মতো। কিন্তু ভরাট মিষ্টিটা খেতে ভাল লাগে। ছানাপোড়া অনেক রকম হয়। একটা সিম্পল ছানাপোড়া সন্দেশ হয়। অল্প ছানাটাকে ভেজে অল্প চিনি দিতে হয়। লোকের কাছে খুব প্রিয় সেই ছানাপোড়াটা। ওড়িশায় এই ছানাপোড়া মিষ্টিটা খুব বিখ্যাত।''

পাশাপাশি এদিন ফেসবুকে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "বঙ্গের মিষ্টান্ন জগৎ বহু বৈচিত্র্যে সমৃদ্ধ। ভারত তথা গোটা পৃথিবীতে আমার বাংলা, মিষ্টতম অঞ্চল। এই বাংলার মিষ্টি আজ জগৎখ্যাত। ইতিমধ্যেই জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা এবং রসগোল্লা জিআই স্বীকৃতি পেয়েছে। রাজ্য সরকার প্রায় সাড়ে এগারো কোটি টাকা দিয়ে বর্ধমান ও নিউটাউনে ‘মিষ্টি হাব’ তৈরি করেছে। নদিয়ার কৃষ্ণনগরে 'সরতীর্থ' তৈরি করেছে। বসিরহাটে প্রায় সাড়ে ৪ কোটি টাকা দিয়ে মিষ্টি হাব তৈরি হচ্ছে। এছাড়াও, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের সহায়তায় কলকাতায় মিষ্টি প্রস্তুতকারকদের নিয়ে মৌলালি ট্রাম ডিপোর কাছে সিটিসি বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলে শুরু হতে চলেছে ‘মিষ্টি উদ্যোগ’ নামক ক্লাস্টার।‌ বাংলার মিষ্টির জন্য আমি নিউটাউনে ২০ কাটা জমি বিনামূল্যে দেব, যেখানে গড়ে উঠবে রাজ্যের সমস্ত জেলার বিখ্যাত মিষ্টি নিয়ে সবথেকে বড় মিষ্টি হাব। সেই বিল্ডিংয়ের নাম হবে ‘মিষ্টান্ন'।''

 

আরও পড়ুন: Behala Accident: ফের রাতের শহরে বেপরোয়া গাড়ি, আহত চালক সহ আরও এক

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget