এক্সপ্লোর

Suvendu Adhikari : 'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?

Nandigram : ভোট পরবর্তী হিংসা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। 'সবক হিসাব' হবে। 'হাতে আইন তুলবেন না। এখনও গুণ্ডাগুলো বাড়িতে আছে। এদের আসল জায়গা হবে জেল।'

নন্দীগ্রাম : মুখ্যমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথম নন্দীগ্রামে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে সেখানকার মানুষদের কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '২০০৩ থেকে আমাকে যেভাবে দেখেছেন, আগামী দিনেও একইভাবে দেখবেন', 'নন্দীগ্রামকে কৃতজ্ঞতা জানাতে এসেছি।' 'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ', 'মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস।'                                

পাশাপাশি, বাংলাকে দুর্নীতিমুক্ত করা ও ভোট পরবর্তী হিংসা নিয়েও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', 'আমার কাছে সব লিপিবদ্ধ করা আছে।' 'ভরসা রাখুন, নন্দীগ্রামের ঋণ শোধ করব'
'আগের মতোই আমাকে পাবে নন্দীগ্রাম।'                                                                 

নন্দীগ্রামের ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ''২০২১ সালের বিধানসভা নির্বাচনে আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে ১৯৫৬ ভোটে আমায় জিতিয়েছিলেন। আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ এবার আমি শোধ করব। আমার প্রতি ভরসা রাখবেন। আমার অফিসগুলো থেকে যা যা পরিষেবা দেওয়া যায়, সেই পরিষেবা আপনারা পাবেন। যেভাবে আপনারা আমায় বিগত দিনে দেখেছেন, একই ভাবে দেখবেন। আমার কোনও পরিবর্তন আপনাদের চোখে পড়বে না।''                

আরও পড়ুন - 'মানুষের প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার', নন্দীগ্রামের সভা থেকে কী কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভোট পরবর্তী হিংসা নিয়ে মঞ্চ থেকে গর্জে উঠেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''আপনারা চিন্তিত ৫ বছরের মিথ্যে মামলা নিয়ে? যা করার আইনি পথে করবো। আমি জানি আমার ৪ হাজার কর্মীকে আপনারা মিথ্যে মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন শুধু 'সবক সাথ সবক বিকাশ' শুধু হবে? 'সবক হিসাব' হবে না? হবে নিশ্চিত। হাতে আইন তুলবেন না। এখনও গুণ্ডাগুলো বাড়িতে আছে। চাইলেতো ইট খুলে নিতে পারেন আপনারা। না করবেন না, বিজেপি এটা করেনা। এদের আসল জায়গা হবে জেল। আমি একটাকেও ছাড়বো না।''                                       

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget