এক্সপ্লোর

Suvendu Adhikari on Annapurna Yojana: "যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা জমা হচ্ছে..." প্রাপকদের উদ্দেশে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Annapurna Yojana: যতক্ষণ না অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, ততক্ষণ কারও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: আগামিকাল প্রকাশ্যে আসবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। কল্যাণীতে সমন্বয় বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সামনাসামনি হয়ে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়াও তিনি জানালেন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ হলেও, লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। কারণ, এই ক্ষেত্রে যতক্ষণ না কারও অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, ততক্ষণ তাঁর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না।

আরও পড়ুন: উপস্থিত তৃণমূলের সাংসদ-বিধায়করা, আগের সরকার ও বর্তমান সরকারের প্রশাসনিক বৈঠকে আর কী কী পার্থক্য?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবেদন করেন প্রত্যেকে যেন  তাড়াতাড়ি অন্নপূর্ণা ভাণ্ডারে এনরোল করে নিতে। তিনি বলেন, "২৬ মে-এর সমন্বয় মিটিংয়ে লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করার বিষয়ে কথা হয়েছে। আগামিকাল বিকালে আমি এবং সংশ্লিষ্ট দফতরের মাননীয়া মন্ত্রী এবং মুখ্য সচিব, অর্থ সচিব এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য ফিলআপ করতে হবে। এবং কালই আমরা বিস্তারিত বলব। কারণ, এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন, তত তাড়াতাড়ি বেনিফিট আমরা দিতে পারব।"

এ ছাড়াও শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্য সাথী কার্ডের মত লক্ষ্মীর ভাণ্ডারকেও চালিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, "আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা করে ব্যাঙ্কে জমা পড়াও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩ হাজার টাকা জমা হচ্ছে, ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারকেও চালিয়ে নিয়ে যাওয়া হবে। যেমন সকলের আয়ুষ্মান ভারতের কার্ড না হওয়া পর্যন্ত স্বাস্থ্য সাথীকেও চালিয়ে নিয়ে যাওয়া হবে। বিস্তারিত কালকে আপনার জানতে পারবেন। ফর্মের কপিও পাবেন আপনারা। অফলাইন ও অনলাইন, দুই রকমই হবে।"

আরও পড়ুন: পথচারীকে ধাক্কা, গ্রেফতার হলেন খুনে অভিযুক্ত 'পলাতক' অপসারিত বিডিও প্রশান্ত বর্মন

এ ছাড়াও ফর্ম ফিলআপ করতে বিধায়করা বা স্থানীয় বিডিওর তরফে মানুষকে সাহায্য করা হবে বলেও জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "শুধুমাত্র সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে, এমন নয়। বিধায়করও নিজের উদ্যোগে ফর্ম ফিলআপ করাবেন। এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রতি বাড়িতে বাড়িতে ফর্ম ফিলআপ করতে সহযোগিতা করবে। মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবল মাত্র এই সুযোগ পাবেন। অভারতীয়রা এই সুযোগ পাবেন না। ভারতের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য নয়। আমরা দেখেছি ডোমকলে পূর্বতন সরকারের আমলে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget