এক্সপ্লোর

Administrative Meeting: উপস্থিত তৃণমূলের সাংসদ-বিধায়করা, আগের সরকার ও বর্তমান সরকারের প্রশাসনিক বৈঠকে আর কী কী পার্থক্য?

Trinamool in Meeting: গত ১৫ বছরে এই ছবি একেবারেই দেখা যায়নি। কোনও প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের কোনও শুধু সাংসদ বা বিধায়ক নয়, কোনও কাউন্সিলরকেও কোনও বৈঠকে ডাকা হতো না।

কল্যাণী: আজ ২৬ মে, কল্যাণীতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর এই বৈঠকে হাজির তৃণমূল বিধায়ক কাকলী ঘোষ দস্তিদার। এ ছাড়াও এসেছেন তৃণমূলের তিন বিধায়ক; স্বরূপনগরের বীণা মণ্ডল, দেগঙ্গার আনিসুর রহমান ও হাড়োয়ার আবদুল মাতিন। যদিও গত কয়েক বছরে, পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই ছবি একেবারেই দেখা যায়নি।

আরও পড়ুন: পথচারীকে ধাক্কা, গ্রেফতার হলেন খুনে অভিযুক্ত 'পলাতক' অপসারিত বিডিও প্রশান্ত বর্মন

গত ১৫ বছরে এই ছবি একেবারেই দেখা যায়নি। কোনও প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের কোনও শুধু সাংসদ বা বিধায়ক নয়, কোনও কাউন্সিলরকেও কোনও বৈঠকে ডাকা হতো না। কিন্তু এই ধরনের প্রশাসনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতারাও আমন্ত্রিত হতেন। বিভিন্ন কমিটির যাঁরা মাথা, তাঁরাও আমন্ত্রিত হতেন। কিন্তু বিরোধী বিধায়ক বা সাংসদদের ডাকা হত না।

দিনের পর দিন বিধানসভায় দাবি উঠেছে বিরোধীদের প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার বিষয় নিয়ে। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারে বারে বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন যে কেন কোনও বিরোধী দলের জন প্রতিনিধিকে ডাকা হয় না প্রশাসনিক বৈঠকে। যদিও এই বিষয়ে কোনও উত্তর দেননি তৎকালীন মুখ্যমন্ত্রী। একাধিক মন্ত্রী যদিও মন্তব্য করতেন, যাঁরা উন্নয়ন চান, তাঁদেরই ডাকা হয়েছে বৈঠকে। যদিও মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর এই ছবিটা বদলে গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন, সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে।

আরও পড়ুন: 'এদেরকে গ্যারেজ করা হবে', প্রশান্ত বর্মন প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন, অনেক অফিসার বিগড়ে গিয়েছেন!

এ ছাড়াও পূর্বতন সরকারের এই ধরনের প্রশাসনিক বৈঠকের সঙ্গে বর্তমান সরকারের প্রশাসনিক বৈঠকের আরও একটা পার্থক্য রয়েছে। পূর্বতন সরকারের আমলে যে সব এই ধরনের বৈঠকগুলো হত, সেখানে প্রাচুর্য ছিল চোখে পড়ার মতো। বিশাল প্যান্ডেল তৈরি করা হত। সেখানে নানা স্তরের প্রশাসনিক কর্তাদের ডাকা হত। তৃণমূল বিধায়কদের ডাকা হত। তাঁরা এসে সেখানে মিটিং করতেন। সব মিলিয়ে এক এলাহি আয়োজন হত।

কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, প্রশাসনিক বৈঠকে কোনও রকম ভাবেই কোনও বাড়তি খরচ করা যাবে না। আর সেই কারণেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি হলে সেই প্রশাসনিক বৈঠক চলছে। সামান্য কিছু আয়োজন, আর তার মধ্যেই চলছে বৈঠক।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget