এক্সপ্লোর

New Town Murder:ভাড়াটিয়াদের মধ্যে বচসা, নিউটাউনে নৃশংসভাবে খুন শিশু

Child Murder:ভাড়াটিয়াদের মধ্যে বচসা, নিউটাউনে শিশুকে নৃশংসভাবে খুন! নিউটাউনে ৭ বছরের শিশুকে কুপিয়ে খুন, বাঁচাতে গিয়ে আহত ২। শিশুকে বাঁচাতে গিয়ে মা, প্রতিবেশী মহিলা গুরুতর আহত, উধাও অভিযুক্ত।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ভাড়াটিয়াদের মধ্যে বচসা, নিউটাউনে (New Town) শিশুকে (Child Murder) নৃশংসভাবে খুন! নিউটাউনে ৭ বছরের শিশুকে কুপিয়ে খুন, বাঁচাতে গিয়ে আহত ২। শিশুকে বাঁচাতে গিয়ে মা, প্রতিবেশী মহিলা গুরুতর আহত (Grave Injury), উধাও অভিযুক্ত। গত বছর ফেব্রুয়ারিতেই আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় বাড়িওয়ালা ভাড়াটে বিবাদের জেরে শূন্যে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তবে কেশবচন্দ্র সেন স্ট্রিটের ওই ঘটনায় কারও মৃত্যু হয়নি। এবার খুনের অভিযোগে তোলপাড় নিউ টাউনে।

আগেও এক অভিযোগ...
এতেই শেষ নয়। একই ধরনের অভিযোগ আগেও উঠেছে বার বার।  এই প্রসঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের একটি ঘটনার কথা মনে পড়ছে অনেকেরই। পূর্ব মেদিনীপুরের মেচেদায় বাড়িওয়ালার ৫ বছরের ছেলেকে গলা টিপে খুনের অভিযোগ ওঠে ভাড়াটের কিশোরী মেয়ের বিরুদ্ধে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তমলুকের জুভেনাইল আদালতে পেশও করা হয়। সিরিয়াল নাকি কার্টুন? কী চলবে টেলিভিশনে? এই নিয়ে বচসার পরিণতিতেই এই ঘটনা, প্রাথমিক ভাবে এমনই উঠে এসেছিল! পূর্ব মেদিনীপুরের মেচেদাতে ৫ বছরের শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় ভাড়াটের নাবালিকা মেয়েকে!! পুলিশ সূত্রে খবর, অন্যান্য দিনের মতো ঘটনার দিনই কাজে বেরিয়ে যান বছর পাঁচেকের অর্পণ জানা’র মা-বাবা। তাঁদের দাবি, সকালে স্কুল থেকে ফিরে রোজ ভাড়াটের বাড়িতে টিভি দেখতে যেত সে। ঘটনার দিনও গিয়েছিল। সেই সময় ভাড়াটের মেয়ে ছাড়া আর কেউ ঘরে ছিল না। সন্ধের কিছু পরে বাড়ি ফেরেন অর্পণের মা-বাবা। কিন্তু ছেলের হদিশ পাননি। শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ তল্লাশির পর ভাড়াটের কিশোরী মেয়ের খাটের তলায় উদ্ধার হয় নিথর দেহ। কীভাবে মৃত্যু হল অর্পণের? পুলিশ সূত্রে দাবি, চাঞ্চল্যকর জবানবন্দিতে ভাড়াটের কিশোরী মেয়ে জানিয়েছিল, টিভিতে সিরিয়াল দেখা নিয়ে অপর্ণের সঙ্গে তার ঝামেলা হয়। পুলিশের দাবি, কিশোরী জানিয়েছে, সিরিয়াল দেখার সময় বিরক্ত করছিল অর্পণ। কার্টুন দেখতে চেয়ে বারবার চ্যানেল বদলে দিচ্ছিল। বারবার বারণ করা সত্বেও অর্পণ কথা শোনেনি। তাই নিয়ে বচসার জেরে অর্পণের গলা টিপে দেয় সে। মৃত্যু হয় অর্পণের। পাঁচ বছরের অর্পণের মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে ভাড়াটের মেয়েকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে গোটা ঘটনার আকস্মিকতায় হতবাক হন স্থানীয় বাসিন্দারা।
নিউ টাউনের ক্ষেত্রে ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:সাইবার হানায় ভোগান্তি মহিলাদের, স্মার্টফোনে রাখুন অত্যন্ত প্রয়োজনীয় এই ৫টি টেক-টুল

  



আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

News Live: SIR-এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেলেও মিলবে আবেদনের সুযোগ
SIR-এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেলেও মিলবে আবেদনের সুযোগ
Bengal SIR : SIR-এ নাম বাদ পড়েছে ? চূড়ান্ত তালিকায় স্থান না পেলে আর কি কোনও পথ আছে ? রইল বিস্তারিত
SIR-এ নাম বাদ পড়েছে ? চূড়ান্ত তালিকায় স্থান না পেলে আর কি কোনও পথ আছে ? রইল বিস্তারিত
BJP Parivartan Yatra : ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ থেকেই শুরু বিজেপির 'পরিবর্তন যাত্রা', কে কোন কর্মসূচিতে থাকছেন ?
BJP Parivartan Yatra : ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ থেকেই শুরু বিজেপির 'পরিবর্তন যাত্রা', কে কোন কর্মসূচিতে থাকছেন ?
Bengal SIR: ভোটার লিস্ট থেকে নাম বাদ, অভিযোগে আগুন জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ এই অংশে !
ভোটার লিস্ট থেকে নাম বাদ, অভিযোগে আগুন জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ এই অংশে !

ভিডিও

Sabarna Sangeet Sammelan | শুক্রবার থেকে শুরু হল সাবর্ণ সঙ্গীত সম্মেলন। ৩দিন ধরে চলবে এই অনুষ্ঠান
GhantaKhanek Sange Suman(২৭.০২.২৬) পর্ব ২: CBI-এর বড় ধাক্কা, তথ্যপ্রমাণের অভাবে আবগারি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল
GhantaKhanek Sange Suman(২৭.০২.২৬) পর্ব ১: সামনে SIR-এর চূড়ান্ত তালিকা। কীভাবে খুঁজবেন আপনার নাম?
Jukti Takko (পর্ব ২) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda LIVE
Jukti Takko (পর্ব ১) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Financial Changes :  রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
PM Matri Vandana Yojana : ৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
Best Stocks To Buy : বাজার পড়লেও দুরন্ত গতি এই ৫ স্টকে, ৫২ সপ্তাহের হাই ছুঁল শেয়ারগুলি 
বাজার পড়লেও দুরন্ত গতি এই ৫ স্টকে, ৫২ সপ্তাহের হাই ছুঁল শেয়ারগুলি 
Gold-Silver Price Today: এক লাফে বাড়ল দাম, বাড়িতে সোনা-রুপো কেনা থাকলে আপনিই বড়লোক! দাম কত হল?
এক লাফে বাড়ল দাম, বাড়িতে সোনা-রুপো কেনা থাকলে আপনিই বড়লোক! দাম কত হল?
Gold Price: আজ সোনা কিনলে কত কমে পাবেন ? নাকি রাজ্যে বাড়ল রেট ?
আজ সোনা কিনলে কত কমে পাবেন ? নাকি রাজ্যে বাড়ল রেট ?
Nadia SIR Final List: নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 
নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 
Crorepati Formula : মাসে ১০,০০০ টাকা দিয়ে পান ৫ কোটি, জানুন ম্যাজিক ফর্মুলা
মাসে ১০,০০০ টাকা দিয়ে পান ৫ কোটি, জানুন ম্যাজিক ফর্মুলা
Royal Enfield Classic 350 : ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল 'গোয়ান ক্লাসিক ৩৫০'
ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল 'গোয়ান ক্লাসিক ৩৫০'
Embed widget