এক্সপ্লোর

China Covid Cases: চিনে আন্দোলন থামাতেই রটানো হচ্ছে করোনার খবর? আশঙ্কা প্রকাশ চিকিৎসকদের!

Coronavirus in China: চিনে করোনা ভয়াবহতা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসক অপূর্ব ঘোষও। তিনি বলেন, "চিনের খবর নিয়ে ডাউট আছে।"

কলকাতা: চিনে (China) ভয়াবহ চেহারা নিয়েছে করোনা (Coronavirus) সংক্রমণ। আগামী সপ্তাহ থেকে কয়েক মাসে, পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাঁদের অনুমান, সংক্রমণের ঢেউ চূড়ায় পৌঁছলে চিনে প্রতিদিন মৃত্যু হতে পারে ৫ হাজার মানুষের। এই পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের একাংশের মত এই সংক্রমণের ভয়াবহতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 

শুক্রবার এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে ডাঃ অভিজিৎ চৌধুরী বলেন, "চিন বিপদে আছে, সেখানে কনফিউশন নেই। চিন প্রথমে ভেবেছিল বাক্সবন্দি করে হয়ত এই ভাইরাসকে আটকানো যাবে। এটা বিজ্ঞানের সঠিক পদক্ষেপ নয়। এই জীবাণু বার বার বোকা বানিয়েছে আমাদের। তবে চিন বিপদে আছে বলে আমরা ঢুবতে যাচ্ছি এটা হয়ত সঠিক নয়। আমাদের দেশের রাজনীতিকরাও গত তিন দিন ধরে যে শঙ্কা ছড়িয়ে চলেছেন আমার মনে হয় এটার বাস্তবতা নেই। আমরা এখনই হয়ত বেশি ভাবছি।" 

প্রসঙ্গত, ২০১৯'এর পুনরাবৃত্তি ২০২২'এ। আবার করোনার ছোবল। সেই চিন দিয়ে শুরু। ভারতে কী হবে? এই প্রশ্ন উঠছেই। কারণ চিনের পর করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট BF.7 ভারতেও পাওয়া গিয়েছে। 

চিনের লকডাউন বিরোধী আন্দোলন নিয়ে মুখরিত হয়েছিল বিশ্বও। চাপ বাড়ছিল প্রেসিডেন্টের ওপরও। এরপর চাপের মুখে ৭ ডিসেম্বর চিন কোভিড বিধি নিষেধ প্রত্যাহার করে। ৮ ডিসেম্বরই চিনে এক হাজার জন করোনা আক্রান্ত হন। ৭ দিনে আক্রান্তের সংখ্যাটা পৌঁছে যায় ১৫ হাজারে। এক সপ্তাহে মৃত্যু হয় ৭ হাজার নাগরিকের। কিন্তু ৭ ডিসেম্বরের পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে চিন। ফলে আক্রান্ত ও মৃতের সংখ্যা স্পষ্টভাবে সামনে আসছে না। 

আরও পড়ুন, চিনে ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা! ফের কি ফিরতে চলেছে লকডাউন?

যদিও চিনে করোনা ভয়াবহতা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসক অপূর্ব ঘোষও। তিনি বলেন, "চিনের খবর নিয়ে ডাউট আছে। যে দেশে কয়েকদিন আগে মানুষ লকডাউন বিরোধী আন্দোলন করল, সেখানে এরকম পরিস্থিতি তৈরি হবে! আন্দোলন থামানোর পরিকল্পনা কিনা জানি না।" 

বিশেষজ্ঞদের মতে, চিনে করোনার এবারের ঢেউ হতে চলেছে সবথেকে মারাত্মক। সংক্রমণের ঢেউ চূড়ায় পৌঁছোলে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ১০ লক্ষে পৌঁছে যেতে পারে।  চিনের Institute for Health Metrics and Evaluation'এর একটি মডেল অনুযায়ী, ২০২৩-এ চিনের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই করোনা আক্রান্ত হতে পারেন। আর আগামী বছরে চিনে করোনায় মৃত্যু হতে পারে ১৬ লক্ষ মানুষের। 

করোনার তিনটে ঢেউ ছারখার করে দিয়েছিল ভারতকে। আগামী দিনে কী অপেক্ষা করছে? বিশেষজ্ঞরা বলছেন, তা নিয়ে এখনই বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget