এক্সপ্লোর

Chit Fund Case : বিপুল সম্পত্তি কীভাবে? জানতে চায় CBI, এবারও হাজিরা দিলেন না TMC MLA সুবোধ

রাতেই সুবোধকে দ্বিতীয় বার নোটিস পাঠিয়ে তলব করা হয়। কিন্তু হাজিরা দিলেন না তিনি।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে দ্বিতীয়বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ালেন তিনি। আজ সকাল ১০টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়।

'সময় চান'
মঙ্গলবার তাঁকে তলব করা হলেও আইনজীবী মারফত বিধায়ক ১৫ দিন সময় চান। সিবিআই সূত্রের খবর, এরপর রাতেই তাঁকে দ্বিতীয় বার নোটিস পাঠিয়ে তলব করা হয়। তবে আজ সেই দ্বিতীয় নোটিসের প্রেক্ষিতে আইনজীবী মারফত সময় চেয়ে নেন তৃণমূল বিধায়ক।  

 সম্পত্তির আয়ের উত্স কী
সিবিআই সূত্রে খবর, রবিবার সুবোধ অধিকারীর হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ ৫ জায়গায় তল্লাশি চালানোর পর, কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে চান এই বিপুল সম্পত্তির আয়ের উত্স। সেই কারণেই তৃণমূল বিধায়কের আয় ও তাঁর সম্পত্তির নথি চাওয়া হয়।   

কী অভিযোগ সুবোধের বিরুদ্ধে 

চিটফান্ড ( Chitfund )  সংস্থা বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি ( Raju Sahani ) । CBI সূত্রে দাবি, লক্ষ লক্ষ টাকা ঢুকেছে তাঁর অ্যাকাউন্টে। CBI’এর অনুমান, রাজু সাহানির কাছ থেকে টাকা ঢুকেছে অন্য অনেকের অ্যাকাউন্টে। আর সেই তালিকায় CBI-এর রেডারে বীজপুরের তৃণমূল বিধায়ক। রবিবার সকালে, সুবোধ অধিকারীর হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস মিলিয়ে ৫ জায়গায় চলে তল্লাশি অভিযান।  

CBI সূত্রে খবর, সুবোধ অধিকারীর বিপুল সম্পত্তির আয়ের উত্স জানতে, তাঁর আয়কর সংক্রান্ত নথি ও সম্পত্তির নথি দেখতে চাওয়া হয়। জানতে চাওয়া হয় সুবোধের ব্যবসা সংক্রান্ত তথ্য। এদিকে, সুবোধ অধিকারীকে গ্রেফতারির দাবিতে, মঙ্গলবার, হালিশহরে মিছিল করে সিপিএম। কাঁচরামোড় বাগমোড় থেকে শুরু হয় মিছিল, এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘোষপাড়া রোড। CPM কর্মী সমর্থকরা হালিশহর পুরসভা ঘেরাও করতে গেলে, পুলিশের সঙ্গে ধস্তধস্তি বেধে যায়। 

কোথায় কোথায় ইতিমধ্যেই তল্লাশি 

রবিবার একসঙ্গে ৭টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যার মধ্যে রয়েছে হালিশহরে বীজপুরের তৃণমূল বিধায়কের পৈত্রিক বাড়ি। হালিশহর স্টেশন রোডে তাঁর আরেকটি বাড়ি ও মূল অফিস, টালাপার্ক লাগোয়া বিটি রোডের ওপর দুটি ফ্ল্যাট, পাইকপাড়ায় তাঁর আরও একটি ফ্ল্যাট লেকটাউনের দক্ষিণদাঁড়ির এক অভিজাত আবাসনের ফ্ল্যাট। এছাড়াও চিটফান্ডকাণ্ডে ধৃত তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত অভিজিত্‍ শিকদারের বাড়িতেও এদিন অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।   

                                                                                                   

সেরা শিরোনাম

News Live Update : গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক, পুলিশের জালে আরও দুই সিপিএম সমর্থক, ঠিক কী ঘটেছে ?
গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক, পুলিশের জালে আরও দুই সিপিএম সমর্থক, ঠিক কী ঘটেছে ?
Soham Chakraborty: ফ্ল্যাটে আটকে মারধর, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের বিরুদ্ধে দায়ের FIR, কী অভিযোগ ?
Soham Chakraborty: ফ্ল্যাটে আটকে মারধর, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের বিরুদ্ধে দায়ের FIR, কী অভিযোগ ?
West Bengal News Live : বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার বিজেপি কর্মী
বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার বিজেপি কর্মী
TMC News: সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরি তৃণমূল বিধায়কের, কড়া নির্দেশ দিল প্রশাসন
সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরি তৃণমূল বিধায়কের, কড়া নির্দেশ দিল প্রশাসন

ভিডিও

Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
BJP News:
JU Chaos News: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ', জানাল পুলিশ
Government Hospital | সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দফতর
Bihar Student Protest: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল পাটনা | Patna | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget