এক্সপ্লোর

Chitpur Rail Gate: চিৎপুরে সার্ভিস রোডে রেলগেট বিকল হয়ে বিপত্তি, যানজটে ফেঁসে মহানগর

যানজট এড়াতে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আরজি কর রোড ধরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: চিত্পুরে সার্ভিস রোডে রেলগেট বিকল হয়ে বিপত্তি। আশেপাশের এলাকায় প্রবল যানজট। সূত্রের খবর, চিত্পুরে সার্ভিস রোডে রেলগেট ভেঙে যাওয়ায় সমস্যা দেখা দেয়। যানজট এড়াতে বিটি রোডগামী গাড়িগুলিকে রাজবল্লভপাড়া হয়ে ভূপেন বসু অ্যাভিনিউ ও শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আরজি কর রোড ধরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এর ফলে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে যানজট। 

অন্যদিকে,  দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে দুষ্কৃতী তাণ্ডব। ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য। ভিডিয়োয় দেখা যায়, গতকাল সন্ধেয় বাইক থেকে নেমে এক দুষ্কৃতী হাতে ধারাল অস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।                                

মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা প্রায়ই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সামগ্রী লুঠ করে, প্রকল্পের কর্মীদের হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করা হয় বলে অভিযোগ।এই মর্মে দমদম থানায় অভিযোগ দায়ের করেছে মেট্রো কর্তৃপক্ষ। ভাইরাল ভিডিয়ো দেখে অভিযুক্ত অরবিন্দ দাসকে আটক করেছে পুলিশ। মেট্রো রেল কর্তৃপক্ষের অভিযোগ, এর আগে নভেম্বর মাসে এই এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের নিরাপত্তারক্ষী ও কর্মীদের বেঁধে রেখে মারধর করে দুষ্কৃতীরা।                           

এছাড়াও, কর্মতীর্থে ঘর বণ্টন নিয়ে তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটরের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অথবা ঘনিষ্ঠ ব্যক্তিদের কর্মতীর্থ প্রকল্পে ঘর পাইয়ে দিচ্ছেন ৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সুধাংশু মণ্ডল।

এই প্রতিবাদে গতকাল একঘণ্টা রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটরের। দুর্নীতিগ্রস্ত দল বলে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছেন বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আব্দুল রহিম।         

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
উপনির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর
উপনির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর
CPM News : দীপ্সিতা ধরের সভার পরেই হামলা, সিপিএমের একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
দীপ্সিতা ধরের সভার পরেই হামলা, সিপিএমের একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
RG Kar Case : এখনও হতাশ অভয়ার পরিবার, ফের CBI তদন্ত নিয়ে তুললেন এই বড় প্রশ্ন! কাদের 'ধরছে না গোয়েন্দারা'?
এখনও হতাশ অভয়ার পরিবার, ফের CBI তদন্ত নিয়ে তুললেন এই বড় প্রশ্ন! কাদের 'ধরছে না গোয়েন্দারা'?

ভিডিও

Rajnath Singh: আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
Calcutta High Court: 'কালীঘাট তৃণমূল'-এর Camac Street অফিসে দমকলের দেওয়া নোটিস খারিজ হাইকোর্টের
Dilip Ghosh:
ED Raid Today: APM চিটফান্ড মামলায় Kolkata-র ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED | ABP Ananda
Suvendu Adhikari's PA : কী কারণে খুন করা হয় শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথকে? নেপথ্যে কাদের হাত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget