এক্সপ্লোর

Christmas 2025: বড়দিনে সান্তার সাজে হাজির মন্ত্রী, বাচ্চাদের সঙ্গে কথা বলে, উপহার দিয়ে মন জিতলেন প্রদীপ মজুমদার

District News: বৃহস্পতিবার, সকাল হতে না হতেই মন্ত্রী প্রদীপ মজুমদার পৌঁছে যান দুর্গাপুরের তালতলা বস্তিতে।

মনোজ বন্দোপাধ্যায়, দুর্গাপুর: বড়দিনের (Christmas 2025) সকালে দুর্গাপুরে এ যেন একেবারে অন্য ছবি। সান্তা ক্লজের পোশাক পরে হাজির মন্ত্রী। স্থানীয় একটি বস্তি থেকে শুরু করে কবাডি ক্লাব, যোগা ক্লাব ঘুরে বেড়ালেন তিনি, বাচ্চাদের দিলেন উপহার।

বৃহস্পতিবার, সকাল হতে না হতেই মন্ত্রী প্রদীপ মজুমদার পৌঁছে যান দুর্গাপুরের তালতলা বস্তিতে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী। কাঁধে ছিল ঝোলা, মুখে আন্তরিক হাসি, যেন রূপকথার গল্পের সেই পরিচিত সান্তা ক্লজ। মন্ত্রী পরিচয় আড়াল করে তিনি একে একে শিশুদের হাতে তুলে দেন খেলনা, চকোলেট, খাবার আর সঙ্গে ছিল নানারকমের উপহার।

বড়দিনে উপহার পেতে কার না ভাল লাগে। স্বাভাবিকভাবেই তাই হঠাৎ এমন উপহার পেয়ে আনন্দে আত্মহারা খুদেরা। কারও চোখে বিস্ময়, কারও মুখে হাসি, আবার কেউ কেউ খুশিতে চিৎকারই করে ওঠে। বড়দিনের সকালে তালতলা বস্তির অলিগলিতে ছড়িয়ে পড়ে উৎসবের রোশনাই, ভালোবাসার উষ্ণতা। এই মানবিক উদ্যোগ শুধু উপহার বিলির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। শিশুদের সঙ্গে কথা বলেন মন্ত্রী, তাদের পড়াশোনা ও স্বপ্নের কথাও মনযোগ দিয়ে শোনেন।

বড়দিনের সকালে তাঁর এই নীরব উপস্থিতি যেন মনে করিয়ে দেয় উৎসবের আসল মানে শুধু আলো-সাজে নয়, বরং উৎসবের আসল মজা মানুষের পাশে দাঁড়ানোতেই, আনন্দ ভাগ করে নেওয়াতে। বৃহস্পতিবার বড়দিনে প্রদীপ মজুমদারের এই শান্ত, নিঃশব্দ উদ্যোগ দুর্গাপুরবাসীর কাছে হয়ে উঠল এক সহানুভূতির বার্তা। ভালোবাসাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি, তা নিজের এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দিলেন প্রদীপ মজুমদার।

প্রসঙ্গত, বড়দিনেই পারদ পতনে রেকর্ড। আজ মরশুমের শীতলতম দিন। এ মরশুমে প্রথমবার ১৪-র নীচে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে ধাপে ধাপে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। পাহাড় ও পশ্চিমের জেলাগুলোতেও শীতের কাঁপন। 

বড়দিনের সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল সমগ্র দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই শীত মরসুমে আজই সবথেকে বেশি এবং ঘন কুয়াশা পড়ল এই জেলায়। ভোর থেকেই জেলা জুড়ে কুয়াশার দাপট এতটাই ছিল যে দৃশ্যমানতা মাত্র ৫০ থেকে ৭০ মিটারে নেমে আসে।                               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
NEET Delhi Protest : NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live: মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর,
মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর, "প্রকাশ্য সমাবেশে এসে ক্ষমা চা, বল ভুল হয়েছে"

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget