এক্সপ্লোর

Christmas Day 2021: "কোভিড বিধি মেনেই উৎসবের সুন্দর মুহূর্ত তৈরি হোক'' বড়দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা মমতার

Christmas Day 2021: বড়দিন (Christmas) মানেই কেকের গন্ধ, কমলালেবুর স্বাদ। বড়দিন মানে শীতের মিঠে কড়া রোদ মেখে পিকনিক, দেদার আনন্দ, হুল্লোড়। পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠেছে পর্যটন কেন্দ্রগুলি।

কলকাতা: আজ বড়দিন (Christmas 2021)। শীতের আমেজ গায়ে মেখে বেড়ানো, পেটপুজো, একরাশ আনন্দ। কলকাতার পাশাপাশি সেজে উঠেছে জেলাও। ভিড় বাড়ছে পর্যটনকেন্দ্রে। উৎসবের আবহে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ট্যুইটারে তিনি লেখেন, "সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। এই উৎসব সবার জীবন উষ্ণতা এবং আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। কোভিড বিধি মেনেই উৎসবের সুন্দর মুহূর্ত তৈরি হোক।''

 

আজ বড়দিন। শুক্রবার থেকেই আলোর মালায় সেজেছে চারপাশ। শহর থেকে জেলা সব জায়গায় উত্সবের আবহ। চিরাচরিত রীতি মেনে বড়দিনের আগের সন্ধ্যায় বেলুড়মঠে মহাসমারোহে পালিত হয় যীশুপুজো। বড়দিন মানেই কেকের গন্ধ, কমলালেবুর স্বাদ। বড়দিন মানে শীতের মিঠে কড়া রোদ মেখে পিকনিক, দেদার আনন্দ, হুল্লোড়। তাই পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠেছে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি। শীত পড়লেই বাঁকুড়ার মুকুটমণিপুরে ভিড় জমান পর্যটকরা। ড্যামের জলে বোটিং, হরেক রকম রাইডিং-এর পাশাপাশি জমে ওঠে পিকনিক। মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, “পিকনিক স্পট গুলো পরিচ্ছন্ন করে, জলের ব্যবস্থা করা হয়েছে। রাইডিং ব্যবস্থা। পাশাপাশি করোনা পরিস্থিতিতেও নজর।’’

হাওড়ার গাদিয়াড়া। ভাগীরথী, রূপনারায়ণ, হলদি নদীর সঙ্গমস্থলের এই জায়গাও পর্যটকদের প্রিয়। বড়দিনের আগে সেজে উঠেছে গাদিয়াড়াও। শীতে পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে ওঠে সুন্দরবনে। ঠান্ডা পড়তেই পরিযায়ীর আনাগোনা শুরু হয়েছে চুনাখালির বিদ্যাধরী তীরের বগুলাখালিতে। দেশি-বিদেশি পাখির কলতানে ভরে উঠেছে ম্যানগ্রোভের জঙ্গল। আসছেন পর্যটকরা। সাজানো হয়েছে বাঁকুড়া সেন্ট্রাল চার্চ। বড়দিনের সকালে সেন্ট্রাল চার্চের উপসনাগারে আয়োজন করা হবে বিশেষ প্রার্থনা সভার। সেন্ট্রাল চার্চ ছাড়াও বাঁকুড়া শহরের অন্যান্য চার্চেও চলছে বড়দিনের শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরও পড়ুন: Christmas Day 2021: আজ বড়দিন, শহরজুড়ে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget