এক্সপ্লোর

CID : চাকদার বিজেপি বিধায়কের বাড়ি গিয়ে পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র, বেআইনি নিয়োগের অভিযোগ

BJP : কল্যাণী AIIMS’এ বেআইনি নিয়োগের অভিযোগে নাম জড়িয়েছে, বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের।

সুজিত মণ্ডল, নদিয়া : AIIMS’এ বেআইনিভাবে নিয়োগের অভিযোগে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়ি গিয়ে পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি টিম (CID Team)। সাধারণ মামলায় কেন সিআইডি? কয়লা চুরি, টেট দুর্নীতির তদন্তভার কেন নেয়নি? প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক (BJP MLA)।

AIIMS-এ বেআইনি নিয়োগের অভিযোগ

SSC-র নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোলের মাঝেই, কল্যাণী AIIMS’এও বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে। তাতে নাম জড়িয়েছে, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। তাঁর পুত্রবধূ অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে বৃহস্পতিবার, দুপুর আড়াইটে নাগাদ ফের একবার, বিজেপি বিধায়কের হরিণঘাটার বাড়িতে পৌঁছয় সিআইডির টিম। 

CID জিজ্ঞাসাবাদ

সূত্রের খবর, সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তবে ১ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর পুত্রবধূ, অন্বেষা ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা। যে প্রসঙ্গে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেছেন, 'আগেও জিজ্ঞেস করেছে। আবার করছে। আমি ওয়েলকাম জানাই। কিন্তু কেন সাধারণ কেসে কেন সিআইডি? কয়লা চুরি, টেট দুর্নীতি, বালি চুরি, ১১ বছরের এত ঘটনা, কোনওটায় সিআইডি দেয়নি। এটায় কেন দেবে? প্রতিহিংসা পরায়ন।'

রাজনৈতিক তরজা

পাল্টা রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, 'প্রতিহিংসার রাজনীতি তৃণমূল করে না। ভারতের মানুষ জানে, বিজেপি কীভাবে কণ্ঠরোধ করে। সম্পূর্ণ ভুল কথা। আইন আইনের পথে চলবে।' 

কল্যাণী AIIMS’এ বেআইনি নিয়োগের অভিযোগে নাম জড়িয়েছে, বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের। এই চারজন সহ ৮ জনের নামে FIR হয়েছে। ইতিমধ্যেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অন্বেষা এবং বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

গত নভেম্বর মাসের মাঝামাঝি এইমসে নিয়োগ দুর্নীতির তদন্তে বাঁকুড়ার বিজেপি বিধায়কের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিআইডির আধিকারিকদের তরফে। তাঁদের ক্ষেত্রেও বাড়ি গিয়ে নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ সিআইডির।

আরও পড়ুন- শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন, গঠিত তদন্ত কমিটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget