এক্সপ্লোর

Suvendu Adhikari : শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন, গঠিত তদন্ত কমিটি

Stampede Death : হাজার হাজার মানুষের ভিড়, তাও কেন সংকীর্ণ বাঁশের ব্যারিকেড? ঘুরপাক খাচ্ছে যে প্রশ্ন।

কৌশিক গাঁতাইত, আসানসোল : আসানসোলে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যু হয়েছে। আর যে ঘটনায় শুরু দায় ঠেলাঠেলি। আর যার পরই সামনে উঠে আসছে একাধিক প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি, ব্যারিকেড ভাঙতেই হুড়োহুড়ি। এদিকে, পদপিষ্ট হয়ে শিশু, মহিলা-সহ ৩ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করল পুলিশ। 

ঘুরপাক খাচ্ছে যে প্রশ্নগুলো

প্রশ্ন ১: হাজার হাজার মানুষের ভিড়, তাও কেন সংকীর্ণ বাঁশের ব্যারিকেড? প্রশ্ন ২: কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রচুর জমায়েত, কেন ছিল না অ্যাম্বুল্যান্স? প্রশ্ন ৩: হাজার হাজার মানুষের জমায়েত? কেন ছিল না পুলিশ?

এদিকে, মৃত ঝালি বাউড়ি আসানসোলের কাল্লার বাসিন্দা। চাঁদমণি দেবী ও ১২ বছরের প্রীতি সিংয়ের বাড়ি রামকৃষ্ণডাঙায়। পদপিষ্টের ঘটনায় ৮ জন আহত হন।  ময়নাতদন্তের পর দেহ নিয়ে আসা হল গ্রামে। 

শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। কমিটিতে রয়েছেন ডিসি ও এসিপি পদমর্যাদার অফিসাররা। তদন্ত রিপোর্ট জমা পড়বে পুলিশ কমিশনার ও জেলাশাসকের কাছে।এরপরই উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজুর সম্ভাবনা, খবর পুলিশ সূত্রে। 

রাজনৈতিক চাপানউতোর

কম্বলের সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি, জায়গা ছোট। এই ধরণের অনুষ্ঠানের পরিকল্পনা করাই ঠিক হয়নি। প্রতিক্রিয়া তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়ের।

দুপুর তিনটে থেকে অনুষ্ঠান শুরুর কথা থাকলেও, তা শুরু হয় বিকেল চারটের পর! বিকেল চারটে দশে অনুষ্ঠানস্থলে পৌঁছন শুভেনদু অধিকারী। প্রথমে মঞ্চে বক্তব্য রাখেন। এরপর আরতির অনুষ্ঠানে যোগ দেন। মঞ্চ থেকেই কম্বল প্রদানের অনুষ্ঠানের সূচনা করেন বিরোধী দলনেতা। সেইসময় মঞ্চে শুভেনদু অধিকারী ছাড়াও, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ একঝাঁক নেতা ছিলেন।

দেড় ঘণ্টা কাটিয়ে সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান শুভেনদু অধিকারী। তার পরপরই বেরিয়ে যান বাকি বিজেপি নেতারাও। তখন ঘটনাস্থলে ছিলেন হাতে গোনা কয়েকজন পুলিশকর্মী! আর সন্ধে সাড়ে ছটা নাগাদ ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। 

আরও পড়ুন- 'মেডিক্যাল কলেজে যেভাবে শাসক দল নির্বাচন বন্ধ করেছে তা অগণতান্ত্রিক', ট্যুইটারে পোস্ট অপর্ণা সেনের

 

সেরা শিরোনাম

News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
GI Tag : হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
Debraj Arrested: গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
Annapurna Yojana : ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী
ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget