এক্সপ্লোর

Howrah Ram Navami Violence : রামনবমীতে হাওড়া হিংসাকাণ্ডের তদন্তে CID

Howrah Ramnavmi Clash : কীভাবে পরিস্থিতি উত্তপ্ত হল জানতে CID-কে তদন্তভার দেওয়া হয়ছে। 

পার্থপ্রতিম ঘোষ , হাওড়া :  রামনবমীর ( Ram Navmi ) মিছিল ঘিরে হাওড়ার শিবপুরে ( Howrah Shibpur ) অশান্তি। শিবপুরের ঘটনা খতিয়ে দেখতে হাওড়া সিটি পুলিশের কাছ থেকে তদন্তভার নিল রাজ্য পুলিশের CID. ঠিক কী ঘটেছিল, কীভাবে পরিস্থিতি উত্তপ্ত হল জানতে CID-কে তদন্তভার দেওয়া হয়ছে। 

কে কে দায়িত্বে
নেতৃত্বে থাকছেন আইজি সিআইডি ওয়ান বিশাল গর্গ এবং ডিআইজি সিআইডি অপারেশনস সুখেন্দু হীরা। কী থেকে অশান্তির সূত্রপাত? কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে শোভাযাত্রায় ঢুকে পড়েছিল দুষ্কৃতী? অন্য রুটে কেন ঢুকেছিল শোভাযাত্রা? কোন কোন পুলিশের উপর কী কী দায়িত্ব ছিল? মূলত এই বিষয়গুলি CID খতিয়ে দেখবে বলে সূত্রের খবর। সেদিন বন্দুক নিয়ে মিছিলে কেউ কীভাবে অংশ নিল, কারা তারা, কারা অশান্তির মূলে, অশান্তি আটকাতে পুলিশই বা কী ভূমিকা নেয়, কী ব্যবস্থা ছিল পুলিশের তরফে, তা খতিয়ে দেখবে সিআইডি। সিআইডির উচ্চপদস্থ কর্তারাও ঘটনাস্থলে যাবেন খতিয়ে দেখতে। 

মানব-ঢাল তৈরি করে পুলিশ
শুক্রবার দুপুরে ফের অশান্ত হয় শিবপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, জায়গায় জায়গায় মানব-ঢাল তৈরি করে পুলিশ। মোতায়েন করা হয় বিশাল বাহিনী। হাওড়া এবং শিবপুর থানা এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিভিন্ন জায়গায় জমায়েত হঠিয়ে দেয় পুলিশ। দীর্ঘক্ষণ বন্ধ থাকে জিটি রোডের দুধারে দোকান-পাট। শিবপুরের কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো এলাকায়, বন্ধ হয়ে যায় যান চলাচল।হাওড়া সিটি পুলিশের সিপি-র নেতৃত্বে গলিতে গলিতে অভিযান চালায় পুলিশ। দফায় দফায় লাঠি উঁচিয়ে তেড়ে যায় তারা। শেষ অবধি পৌনে পাঁচটা নাগাদ শুরু হয় যান চলাচল। 

 হাওড়ার জেলাশাসকের দফতর থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। শনিবার সকালেও থমথমে এলাকা।উস্কানিমূলক বার্তা এবং ভিডিওর ক্ষেত্রে টেলিকম, ইন্টারনেট এবং কেবল পরিষেবা প্রদানকারীদের নোটিস জারি করেছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য।  

 শনিবারও জারি রয়েছে ১৪৪ ধারা

কাজি পাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত জিটি রোড সংলগ্ন রাস্তার দু'পাশে ধীরে ধীরে খুলছে দোকানপাট। জিটি রোডে যান চলাচল স্বাভাবিক। এলাকায় এলাকায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন হাওড়া পুলিশের পদস্থ কর্তারা

অন্যদিকে, হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন মানবাধিকার কমিশন। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেন্সের তরফে ৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছেন আইনজীবী থেকে প্রাক্তন আইজিরাও। ৭ দিনের মধ্যে রাজ্যে এসে রিপোর্ট তৈরি করে কেন্দ্রের কাছে জমা দেবেন তাঁরা, কমিটি সূত্রে খবর।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget