এক্সপ্লোর

Kolkata News: ছাদে ঘুড়ি ওড়াতে উঠে পড়ে মৃত্যু যুবকের, বিশ্বকর্মা পুজোর দিন মর্মান্তিক দুর্ঘটনা সিঁথিতে

Kite Accident:বিশ্বকর্মা পুজোর দিন মর্মান্তিক দুর্ঘটনা। ছাদে ঘুড়ি ওড়াতে উঠে নীচে পড়ে মৃত্যু হল যুবকের। সিঁথির ফুলবাগান এলাকার ঘটনা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। 

আবির দত্ত, কলকাতা: বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) দিন মর্মান্তিক দুর্ঘটনা (Tragic Incident)। ছাদে ঘুড়ি ওড়াতে (Kite) উঠে নীচে (fall) পড়ে মৃত্যু (death) হল যুবকের (youth)। সিঁথির ফুলবাগান (Sinthi Phoolbagan Area) এলাকার ঘটনা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। 

কী ঘটেছিল?
পুজোর দিন। রাস্তায় কয়েকজন দাঁড়িয়ে কথা বলছিলেন। আচমকাই, কয়েক হাত দূরে আছড়ে পড়লেন এক যুবক। একবার ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। গোটাটাই ধরা পড়ল সিসি ক্যামেরায় যা দেখে শিউরে উঠেছেন অনেকেই। আপাতত যা জানা গিয়েছে, তাতে এটাই উঠে এসেছে যে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়াতে গিয়েই ছাদ থেকে পড়ে মৃত্য়ু হল যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিঁথির ফুলবাগানে। স্থানীয় সূত্রে খবর, নিহতের নাম ৩৪ বছরের সাগর যাদব। তিনি আদতে ব্যারাকপুরের বাসিন্দা। শনিবার ফুলবাগানে এক পরিচিতের বাড়িতে ঘুড়ি ওড়াতে এসেছিলেন। চিলেকোঠার ছাদে তিনি কয়েকজন বন্ধু সঙ্গে ঘুড়ি ওড়াতে উঠেছিলেন। পুলিশ সূত্রে খবর, অসাবধানে ওই যুবক ছাদ থেকে পড়ে যান। তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার কথা জানালেন প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা। বললেন, 'চিলেকোঠার ছাদে ঘুড়ি ওড়াতে উঠেছিলেন। পা পিছলে নিচে পড়ে যায়। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সিঁথি থানা।

প্রশ্ন যেখানে...
কিন্তু এখনই বিষয়টি দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ পুলিশের একাংশ। নেপথ্য়ে অন্য কোনও কারণ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখতে চায় তারা। উল্লেখ্য, গত বছরও ঘুড়ি ওড়ানো নিয়ে মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল বরানগর। সে বার বরানগরের নপাড়ায় বাবা-ছেলেকে চারতলার ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মত্ত প্রতিবেশীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোয় বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলেন সুকদেব ও সুশান্ত হালদার। অভিযোগ, ছাদে উঠে ঘুড়ি ওড়াতে চায় মত্ত প্রতিবেশী। এই নিয়ে বচসার জেরে বাবা ও ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে চিকিত্সাধীন বাবা ও ছেলে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে।

পুজোর সামগ্রী বের করে ক্লাবের দরজায় তালা, দক্ষিণ দমদমের অশান্তিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget