এক্সপ্লোর

Water Treaty: জলবণ্টন নিয়ে বাড়ছে কেন্দ্র-রাজ্য় সংঘাত! কোন দিকে গড়াবে জল?

West Bengal: বাংলাকে না জানিয়ে জলবণ্টন চুক্তি পুনর্নবীকরণের অভিযোগ তুলে, সোমবারই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি।

প্রবীর চক্রবর্তী, কলকাতা: জলবণ্টন ইস্যুতে ক্রমেই বাড়ছে কেন্দ্র-রাজ্য জটিলতা। ১৯৯৬ সালের গঙ্গা জলবন্টন চুক্তির পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়ে যে অভিযোগ রাজ্যের তরফে করা হচ্ছে, তা নস্যাৎ করে পাল্টা বিবৃতি দিয়েছে কেন্দ্র। এদিকে নিজেদের অবস্থানেই অনড় রাজ্য় সরকার।

মুখ্য়মন্ত্রীর (Chief Minister Office) দফতরের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'মিনিস্ট্রি অফ জলশক্তি, ভারত সরকারের মন্ত্রক, এই কমিটির রিপোর্ট পাওয়ার পর, সেই মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে কোনও চিঠি দেননি।' ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়ে ক্রমশ বাড়ছে কেন্দ্র-রাজ্য সংঘাত। 

বাংলাকে না জানিয়ে জলবণ্টন চুক্তি (Ganga Water Treaty) পুনর্নবীকরণের অভিযোগ তুলে, সোমবারই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি। আগেরদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। তিস্তায় ১৪ টা হাইড্রাল পাওয়ার হয়েছে তখন চোখে দেখেনি। ফরাক্কা নিয়ে আবার চুক্তি রিনিউয়াল হচ্ছে, আমাদের জানাল না!'

এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, এই চুক্তি পুনর্নবীকরণের ক্ষেত্রে ভারতের কৌশল প্রণয়নের জন্য ২০২৩ সালের ২৪ জুলাই একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার পদমর্যাদার একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়। পর্যালোচনা প্রক্রিয়ায় রাজ্যের বক্তব্য ও ভাবনাচিন্তাকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধির অন্তর্ভুক্তি থেকেই তা স্পষ্ট। 

শুধু তাই নয়, রীতিমতো রাজ্য সরকারের প্রতিনিধির নাম উল্লেখ করে কেন্দ্রের তরফে জানানো হয়, সেচ ও জলপথ নির্দেশনালয় ডিজাইন অ্যান্ড রিসার্চের চিফ ইঞ্জিনিয়র  মানস চক্রবর্তীকে সরকারের প্রতিনিধি হিসাবে মনোনীত করে পশ্চিমবঙ্গ সরকার। তার সঙ্গে কেন্দ্রের তরফে এও বলা হয় যে, কেন্দ্রীয় জল কমিশনের কাছে আগামী ২৫ থেকে ৩০ বছরে পশ্চিমবঙ্গের জলের চাহিদা কত হবে, তার অনুমানও পেশ করা হয়। ২০২৪ সালের ৫ এপ্রিল কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের কাছে সেই তথ্য দেন সেচ ও জলপথ দফতরের যুগ্মসচিব বিপ্লব মুখোপাধ্যায়। মঙ্গলবার অবশ্য় কেন্দ্রীয় সরকারের এই দাবি নস্যাৎ করে দিয়েছে রাজ্য় সরকার।

মুখ্য়মন্ত্রীর দফতরের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে যে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলবণ্টন সংক্রান্ত এবং রাজ্যের মানুষের অন্ন-বস্ত্র-সংস্থানের সঙ্গে যুক্ত নদীক্ষয়, নদীভাঙনজনিত যে সকল গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছেন, টেকনিক্যাল রিপোর্টে তার যে উল্লেখ নেই, তা ছাড়াও, ভারত সরকারের নীতি নির্ণায়ক ও নীতি নির্ধারক স্তরের কোনও কমিউনিকেশন কিছুভাবেই নেই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দো-বাংলাদেশ ট্রিটি বা সামগ্রিকভাবে ভারত-বাংলাদেশ জলবণ্টন ইস্যুকে নিয়ে। 

জলবণ্টন ইস্যুতে এই সংঘাতের জল এরপর কোন দিকে গড়ায়, সেটাই দেখার।

আরও পড়ুন: ডাম্পার আটকে তোলা হচ্ছে টাকা! সামনে দাঁড়িয়েও 'দেখতে পেল না' পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ট্রেন-পুলকার সংঘর্ষে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, 'গেটম্যান জেলে থাকাকালীন চার্জশিট' পেশের নির্দেশ
ট্রেন-পুলকার সংঘর্ষে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, 'গেটম্যান জেলে থাকাকালীন চার্জশিট' পেশের নির্দেশ
West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Abhishek Banerjee: 'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget