এক্সপ্লোর

Mamata Banerjee: 'উত্তরবঙ্গ বিপর্যয়ে যাঁদের নথিপত্র হারিয়ে গিয়েছে..', জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata On North Bengal Disaster : আজ উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা ?

কলকাতা: আজ ফের বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, 'আর ঘরে থাকলে হবে না..' ! দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ'কাণ্ডে প্রতিক্রিয়া RG করে নিহত চিকিৎসকের মা-বাবার

মুখ্যমন্ত্রী বলেন, 'আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে। শুক্রবার কলকাতায় ফিরে আসব। উত্তরবঙ্গ বিপর্যয়ে যাঁরা ভাল কাজ করেছেন, তাঁদের পুরস্কার দেব। বাড়ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সময়। ৩১৭০০ ক্যাম্প করার টার্গেট রয়েছে, ২৮৩০০ ক্যাম্প করা হয়েছে। বিপর্যয়ে যাঁদের নথিপত্র হারিয়ে গিয়েছে, সেগুলি করিয়ে দেওয়া হবে। তিনধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে, পাঙ্খাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে। মিরিকের অস্থায়ী ব্রিজ ৭-৮ দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে।'

কলকাতা থেকে বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারার উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৃষ্টি-ধসে বিপর্যস্ত পাহাড়ে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি প্রশাসনিক কর্তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন। দার্জিলিঙেও যাবেন মুখ্যমন্ত্রী। মিরিক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

অপরদিকে, প্রকৃতির রুদ্র রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ, দিকে দিকে ধ্বংসের ছবি, শুক্রবার ধস-বিধ্বস্ত মিরিকে যান, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। গোপালধারা চা বাগানে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি জানতে পারেন, সেখানে, হর ঘর জল প্রকল্পে, পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলেও, কল থেকে জল পড়ে না। এরপরই তা নিয়ে তিনি কটাক্ষ ছুড়ে দেন।

দার্জিলিং বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, ১০০% দার্জিলিঙে দেখবেন, জলের পাইপ লাগানো আছে। কিন্তু পানীয় জল নেই। বন দফতর পাইপ নিয়ে যাওয়ার জন্য় অনুমতি দিচ্ছে না। অদক্ষ ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গ সরকারের ইচ্ছাশক্তি নেই। শুধু দার্জিলিং জেলার কথা বলছি, ২ হাজার ৫০০ কোটি টাকা গ্রামীণ ক্ষেত্রে 'হর ঘর জল' প্রকল্পের জন্য় মিলেছে। সব টাকা খরচ হয়ে গেছে। মানুষ জল পাচ্ছে না। আমি বহুবার মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে চিঠি পাঠিয়েছি, তবুও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget